দেশের বাজারে আজ কত টাকা ভরিতে বিক্রি হচ্ছে সোনা

২০ মার্চ ২০২৬, ০৯:৩০ AM
স্বর্ণ ও রুপার দাম

স্বর্ণ ও রুপার দাম © সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে আরও বাড়িয়ে দিতে দেশের বাজারে বড় ব্যবধানে কমানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক ধাক্কায় ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৭ হাজার ৬৪০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি। মূলত স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে বলে বাজুস উল্লেখ করেছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৩ হাজার ১৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৩১৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৪ মার্চ সবশেষ স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৪৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৮ বার কমানো হয়েছে। 

উল্লেখ্য, গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার বৃদ্ধি ও ২৯ বার কমানোর রেকর্ড ছিল।

স্বর্ণের পাশাপাশি সাধারণ ক্রেতাদের স্বস্তি দিতে বড় ব্যবধানে কমানো হয়েছে রুপার দামও। ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। 

রুপার বাজারে চলতি ২০২৬ সালে এটি ২৮তম সমন্বয়, যার মধ্যে ১৬ বার দাম বেড়েছে এবং বাকি ১২ বার দাম কমানো হয়েছে। গত ২০২৫ সালে রুপার দাম ১৩ বার সমন্বয় করা হলেও তার মধ্যে মাত্র ৩ বার দাম কমানোর সুযোগ হয়েছিল। ঈদের ঠিক আগমুহূর্তে মূল্যবান এই ধাতুগুলোর দাম এমন বড় ব্যবধানে কমায় অলঙ্কার প্রেমী ও সাধারণ ক্রেতাদের কেনাকাটায় ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

সুখী দেশের তালিকায় টানা ৯ বার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের…
  • ২০ মার্চ ২০২৬
ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর জুলুম করা হচ্ছে: জামায়া…
  • ২০ মার্চ ২০২৬
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ উদযাপন আজ
  • ২০ মার্চ ২০২৬
মাটিতে মিশতে চায় না সিগারেটের ফিল্টার, ১০ বছর পরও ছড়ায় ‘বিষ…
  • ২০ মার্চ ২০২৬
ঈদে মোটরসাইকেল উচ্ছ্বাস, সচেতনতা হারিয়ে ছুটছে গতি
  • ২০ মার্চ ২০২৬
‎ডাকসু নেতা অপুর উদ্যোগে বাগেরহাটে ঈদ সামগ্রী বিতরণ
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence