আজ থেকে আমানতের অর্থ ফেরত পাবেন একীভূত ৫ ব্যাংকের গ্রাহকরা

০১ জানুয়ারি ২০২৬, ১১:৩২ AM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৬, ০১:২৫ PM
একীভূত ৫ ব্যাংকের লোগো

একীভূত ৫ ব্যাংকের লোগো © সংগৃহীত

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকরা আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে আমানতের অর্থ ফেরত পাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রথম পর্যায়ে মিলবে সর্বোচ্চ দুই লাখ টাকা।

নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে, প্রাথমিকভাবে চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা উত্তোলন করা যাবে। আর যাদের আমানত দুই লাখ টাকার বেশি, তাদের ক্ষেত্রে বাকি অর্থ তোলা যাবে কিস্তিতে। তবে কিডনি ডায়ালাইসিস ও ক্যানসারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য হবে না।

দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত টাকা তুলতে পারবেন একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারী। ২০২৬ সালের প্রথম দিন থেকেই তা সীমিত পরিমাণে নগদ টাকা উত্তোলন করতে পারবেন। এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ব্যক্তি আমানতকারীরা।

বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপন অনুযায়ী, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের আমানতকারীরা প্রাথমিকভাবে চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা উত্তোলন করতে পারবেন। দুই লাখ টাকার বেশি উত্তোলন করতে চাইলে তিন মাস করে বিরতি দিয়ে এক লাখ টাকা করে সর্বোচ্চ সাত লাখ টাকা তুলতে পারবেন। টাকা তোলা যাবে নিজ ব্যাংকের চেক বই ব্যবহার করেই। আর কেউ টাকা না তুললে, জমাকৃত আমানতের উপর মুনাফা পাবেন। 

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬