নগদে ফিরে এলে বা নতুন অ্যাকাউন্ট খুললে ক্যাশব্যাকসহ সারপ্রাইজ গিফট

২৭ নভেম্বর ২০২৫, ১০:১৭ AM
নগদ নিয়ে এসেছে দারুণ একটি ক্যাম্পেইন ‘আসা আর ফেরা সারপ্রাইজ সেরা’

নগদ নিয়ে এসেছে দারুণ একটি ক্যাম্পেইন ‘আসা আর ফেরা সারপ্রাইজ সেরা’ © সংগৃহীত

বছর শেষে আবারও গ্রাহকদের জন্য নগদ নিয়ে এসেছে দারুণ একটি ক্যাম্পেইন ‘আসা আর ফেরা সারপ্রাইজ সেরা’। যেসব নগদ গ্রাহক নিয়মিত লেনদেন করেননি, তারা যদি আবারও নগদে ফিরে এসে লেনদেন করেন এবং পাশাপাশি যারা নতুন নগদ অ্যাকাউন্ট খুলে লেনদেন করবেন, তাদের জন্য এই ক্যাম্পেইনে থাকছে প্রতিদিন ক্যাশব্যাকসহ গ্র্যান্ড পুরস্কার হিসেবে রয়েল এনফিল্ড মোটরসাইকেল ও আইফোনসহ হাজারো পুরস্কার জেতার।

যেসব গ্রাহক নগদ ওয়ালেট থেকে ৩০ জুন ২০২৫-এরপর লেনদেন করেননি, তারা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। এ ছাড়া নতুন নিবন্ধন করা গ্রাহকেরাও এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। ২৬ নভেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত। 

ক্যাম্পেইনের বিষয়ে নগদের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) সাইমন ইমরান হায়দার বলেন, ‘বছর শেষে আর নতুন বছরের শুরুতে গ্রাহকদের জন্য নগদের পক্ষ থেকে এটা একটা আনন্দ আয়োজন। হাজার হাজার গ্রাহকের জন্য এমন একটি ক্যাম্পেইন চালু করে আমরা গ্রাহকদের সাথে আরও বেশি সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছি। আর গ্রাহকেরা আমাদের সম্পদ, তারা সাথে আছেন বলেই আমরা নতুন নতুন চিন্তা ও পরিকল্পনা নিয়ে আসতে পারছি।’ 

ক্যাম্পেইনে অংশ নেওয়ার জন্য ও বিস্তারিত জানতে গ্রাহকেরা নিয়মিত নগদের অফিসিয়াল ফেসবুক পেজ লক্ষ রাখতে পারেন। এ ছাড়া আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে নগদের অফিসিয়াল ওয়েবসাইটেও। ক্যাম্পেইনের যেকোনো শর্ত নগদ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিপালিত হবে।  

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9