সরকারি অনুদান গ্রহণে ৭৮ লাখের বেশি উপকারভোগীর পছন্দ নগদ

০৬ নভেম্বর ২০২৫, ১২:৩০ PM
নগদ

নগদ © সংগৃহীত

সরকারি বিভিন্ন ভাতা গ্রহণে দেশের ৭৮ লাখের বেশি উপকারভোগীর পছন্দ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ। ২০২৫-২০২৬ অর্থবছরে সরকারি ভাতা গ্রহীতার ৭৮ লাখের বেশি উপকারভোগী নগদের মাধ্যমে ভাতা গ্রহণ করেছেন। যা এমএফএস সেবাটি থেকে সহজে সেবা পাওয়া এবং মানুষের আস্থা বৃদ্ধি, নির্ভরতা ও গ্রহণযোগ্যতার কারণে সম্ভব হয়েছে। 

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন সামাজিক সুরক্ষা কার্যক্রমের একটি সমাজসেবা অধিদপ্তরের নারী ও শিশু সুরক্ষা কার্যক্রম। এই অধিদপ্তরের এক হাজার ৬৫০ কোটি টাকা ৭৮ লাখের বেশি উপকারভোগীর কাছে সফলভাবে পৌঁছে দিয়েছে নগদ।

এ বছর দেশের সব মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসের মাধ্যমে উপকারভোগীর কাছে টাকা পাঠানোর সুযোগ রেখেছিল সরকার। অর্থাৎ উপকারভোগী যে মাধ্যমে টাকা নেবেন, সেখানে টাকা পাঠিয়েছে সরকার। এরপরও ভাতা গ্রহণে গ্রাহকের অব্যাহত আস্থা ও সহজে ব্যবহারযোগ্য সেবা হিসেবে পরিচিত নগদের মাধ্যমে দেশের ৬৪ জেলার উপকারভোগী ভাতা গ্রহণ করেছেন।

দেশের বয়স্ক, বিধবা, প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ, বেদে সম্প্রদায়, তৃতীয় লিঙ্গের মানুষসহ বিভিন্ন পর্যায়ের ৭৫ লাখের বেশি উপকারভোগী তাদের নগদ ওয়ালেটের মাধ্যমে সরকারি ভাতা গ্রহণ করেছেন। এসব ভাতার মধ্যে হতদরিদ্র ও প্রতিবন্ধীদের জন্য মাসে ৯০০ টাকা, বয়স্কদের জন্য মাসিক ৬৫০ টাকা এবং বিধবা ও স্বামী নিগৃহীতাদের জন্য ৬৫০ টাকা করে ভাতা বিতরণ করেছে সরকার, যা সহজে ও সফলভাবে পৌঁছে দিয়েছে নগদ।

নারী ও শিশু সুরক্ষা কার্যক্রমের আওতায় নগদের মাধ্যমে উল্লেখযোগ্যসংখ্যক উপকারভোগী ভাতা গ্রহণ করেছেন। তিন লাখের বেশি উপকারভোগী প্রতিমাসে ৮৫০ টাকা করে ৩৬ মাসের (তিন বছর) ভাতা গ্রহণ করেছেন।

নগদের এই কার্যক্রমের সম্পর্কে প্রতিষ্ঠানটির প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে, দেশের ৬৪ জেলার লাখ লাখ উপকারভোগী সরকারি ভাতার টাকা নগদের মাধ্যমে গ্রহণ করেছেন। গ্রাহকের এই আস্থা আমাদের ডিজিটাল অবকাঠামো উন্নয়নে উৎসাহ দেবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেক উপকারভোগী যাতে খুব সহজে, নিরাপদে তাদের প্রয়োজনে দ্রুততার সাথে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়া সেবা পেতে পারে, সেভাবে আমরা কাজ করছি।’

২০২৪-২০২৫ অর্থবছরে সরকার ৯ হাজার কোটি টাকার সামাজিক নিরাপত্তা ভাতা নগদের মাধ্যমে বিতরণ করেছে। এই সাফল্যকে ভিত্তি করে সরকার চলতি বছরের ভাতাও বিতরণ করছে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে, যা ডিজিটাল সিস্টেমের মাধ্যমে দক্ষ সেবা প্রদান ব্যবস্থার ওপর সরকারের আস্থা মজবুত করেছে।

সরকারের ভাতা বিতরণ কার্যক্রম ডিজিটালাইজেশনের সুফল এখন উপকারভোগীরা পাচ্ছেন। এখন উপকারভোগীরা মুহূর্তে ও খুব সহজে তাদের হাতের নাগালে সময় ও আর্থিকভাবে সাশ্রয়ী এবং সম্ভাব্য ঝুঁকি এড়ানো সেবা পেয়েছে।

দেশে ডিজিটাল লেনদেনের অবকাঠামো তৈরিতে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার সঙ্গী হিসেবে নগদ গ্রাহক সেবাকেন্দ্রিক বিভিন্ন ধরনের উদ্ভাবনী কার্যক্রম পরিচালনার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে কাজ করছে।

সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence