ফের বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

২৩ অক্টোবর ২০২৫, ০৫:৫১ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৫, ০৬:১১ PM
স্বর্ণের গহনা

স্বর্ণের গহনা © সংগৃহীত

বিশ্ববাজারে আবারও উর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম। সাম্প্রতিক ভূরাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ও চীনের রপ্তানি নিয়ন্ত্রণ পরিকল্পনার ফলে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। যা বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ধাতুটির দামে ঊর্ধ্বগতি ঘটিয়েছে বলে জানা গেছে। খবর রয়টার্সের

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর পর্যন্ত স্পট গোল্ডের দাম বেড়ে দাঁড়ায় আউন্সপ্রতি ৪ হাজার ১১৯.৪৯ ডলার, যা আগের দিনের তুলনায় ০.৬ শতাংশ বেশি। বুধবার দাম কমেছিল প্রায় দুই সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে। এদিকে ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন স্বর্ণ ফিউচারের দাম বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ১৩৬ ডলার, যা আগের তুলনায় ১.৮ শতাংশ বেশি।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছেন। এতে রাশিয়ার তেল কোম্পানি লুকঅয়েল ও রসনেফটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া ট্রাম্প প্রশাসন চীনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ল্যাপটপ থেকে জেট ইঞ্জিন পর্যন্ত বিভিন্ন সফটওয়্যার-নির্ভর রপ্তানি নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে। বেইজিং সম্প্রতি বিরল খনিজ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫৭ শতাংশ, যা সোমবার ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১.২১ ডলার প্রতি আউন্সে পৌঁছায়। ভূরাজনৈতিক অনিশ্চয়তা, সুদহার কমার প্রত্যাশা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ কেনা এ বৃদ্ধির মূল কারণ।

এদিকে বৃহস্পতিবার স্পট রুপার দাম প্রতি আউন্স ১.৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯.৩৩ ডলার, প্লাটিনামের দাম ২.৩ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৬৫৯.৫০ ডলার, আর প্যালাডিয়ামের দাম ০,৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫০ ডলার।

জামায়াত আমির-সম্পাদকদের বৈঠকে যা যা হলো
  • ২৪ আগস্ট ২০২৬
গাইবান্ধায় সার সংকট আতঙ্কে কৃষকের লম্বা লাইন
  • ২৪ আগস্ট ২০২৬
রাজধানীতে অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • ২৪ আগস্ট ২০২৬
ক্লাবিং, চাকরি, গবেষণা—সাকিবের অর্জনের ঝুলিতে এখন ১০ বিশ্বব…
  • ২৪ আগস্ট ২০২৬
আওয়ামী-যুবলীগের বিক্ষোভের পর ময়মনসিংহে ফাঁড়ির ইনচার্জসহ ২৭ …
  • ২৪ আগস্ট ২০২৬
একই পরিবারের ৭ জনকে চেতনানাশক ওষুধ খাইয়ে মালামাল লুট
  • ২৪ আগস্ট ২০২৬