কমলো বিএসটিআইয়ের ক্যালিব্রেশন ফি, সুবিধা পাবেন ব্যবসায়ীরা

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ক্যালিব্রেশন ফি বা মাশুলের পরিমাণ কমিয়েছে পণ্যের মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ফলে আগের তুলনায় প্রায় অর্ধেক খরচে ক্যালিব্রেশন সেবা নিতে পারবেন গ্রাহকেরা।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসটিআই। মূলত শিল্প খাতে মানসম্পন্ন পণ্য উৎপাদনে উৎসাহ দিতে এই মাশুল কমিয়েছে বলে দাবি বিএসটিআই। এ ছাড়া বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের পক্ষ থেকেও মাশুল কমানোর দাবি করা হয়েছিল।

ক্যালিব্রেশন কী

ক্যালিব্রেশন হলো কোনো যন্ত্রের সঠিকতা যাচাই ও মান নির্ধারণের প্রক্রিয়া। কোনো প্রতিষ্ঠান বা শিল্পকারখানায় ব্যবহৃত যন্ত্রপাতি নির্দিষ্ট মান বজায় রেখে কাজ করছে কি না, তা যাচাই করতে নিয়মিত ক্যালিব্রেশন দরকার হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসটিআইয়ের অধীনে ন্যাশনাল মেটেরোলজি ল্যাবরেটরিতে ছয়টি বিশেষায়িত পরীক্ষাগার আছে। এগুলো থেকে দেয়া ক্যালিব্রেশন সেবার মূল্য হ্রাস করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত বিএসটিআইয়ের ৪১তম কাউন্সিল সভায় ফি কমানোর এ সিদ্ধান্ত হয়।

বাংলাদেশে এগুলো যাচাই করার জন্য বিএসটিআই অনুমোদিত (অ্যাক্রেডিটেড) ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। তবে বিদ্যমান ক্যালিব্রেশন মাশুলকে অনেক বেশি উল্লেখ করে এটিকে কমানোর দাবি জানিয়ে আসছিল বিভিন্ন প্রতিষ্ঠান। সেই পরিপ্রেক্ষিতে এই ফি কমানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, ফি কমায় এখন থেকে শিল্পকারখানা, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, টেস্টিং ও ক্যালিব্রেশন ল্যাবরেটরি, সরকারি বা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, এলপিজি বা এলএনজি কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহৃত নানা ধরনের যন্ত্রপাতি আগের তুলনায় অর্ধেকের কম দামে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্যালিব্রেশন সেবা গ্রহণ করতে পারবে।

ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে স্থায়ী কমিটির বৈ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক শ্রেণির বইয়ে এআই, রোবোটিক্সসহ স…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9