দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম স্বর্ণের

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০ AM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০ AM
স্বর্ণের গহনা

স্বর্ণের গহনা © ফাইল ফটো

দেশের ইতিহাসে স্বর্ণের দাম এখন সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে ৩ হাজার ৬৬৩ টাকা বেড়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে এ দাম সমন্বয় করা হবে।

মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। 

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৬ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩২ হাজার ৩৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।

৫ শর্তে ডিসেম্বরে আওয়ামী লীগ ঠেকানোর ঐক্যে যাবে এনসিপি
  • ২২ নভেম্বর ২০২৬
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ‘অপহরণকারী’ ঘুরছেন প্রকাশ্যে, পালিয়…
  • ২২ নভেম্বর ২০২৬
 ৪০৫  টন রাসায়নিক নিয়ে বাংলাদেশগামী জাহাজ আটক করল ইন্দোনেশি…
  • ২২ নভেম্বর ২০২৬
ইশরাকের মিছিল পার হতে না হতেই ফুটল ককটেল, আহত ৩
  • ২২ নভেম্বর ২০২৬
ইউটিউব-চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরি, যুবক গ্রেফতার 
  • ২২ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
  • ২২ নভেম্বর ২০২৬