পিসিওএস সেবা মাস উপলক্ষে হামদর্দ বাংলাদেশের সচেতনতামূলক কার্যক্রম

২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ PM
হামদর্দ সপ্তাহব্যাপী পিসিওএস সচেতনতা, সেবা ও প্রচারণা পরিচালনা করে

হামদর্দ সপ্তাহব্যাপী পিসিওএস সচেতনতা, সেবা ও প্রচারণা পরিচালনা করে © সংগৃহীত

বিশ্বব্যাপী মেয়েদের হরমোনজনিত সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিবছর সেপ্টেম্বর মাস পিসিওএস (পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম) সেবা মাস হিসেবে পরিচালিত হয়। দেশের শীর্ষ ইউনানী-আয়ুর্বেদিক ও হার্বাল মেডিসিন উৎপাদনকারী এবং চিকিৎসা-শিক্ষা প্রতিষ্ঠান হামদর্দ এ উপলক্ষে সপ্তাহব্যাপী পিসিওএস সচেতনতা, সেবা ও প্রচারণা পরিচালনা করে। 

হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া ও সিনিয়র পরিচালক মার্কেটিং এবং পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক কামরুন নাহার হারুন এ কার্যক্রমের সূচনা করেন। অনুষ্ঠানে হামদর্দ এর পরিচালকরা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

হামদর্দ কর্তৃক পরিচালিত পিসিওএস সচেতনতা কার্যক্রমের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সুপার মার্কেট, পার্ক ও জনসমাগম স্থলে এ কার্যক্রম পরিচালনা করা হয়। হামদর্দ এর প্রচার গাড়ি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের এ বিষয়ে তথ্যবহুল লিফলেট বিতরণ ও প্রশ্নোত্তর পর্ব আয়োজন করে। প্রচার টিমে অভিজ্ঞ হাকীম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬