নতুন এন্টিসেপটিক মাউথওয়াশের মোড়ক উন্মোচন করল হামদর্দ

১২ জুলাই ২০২৫, ০৭:১২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৭:৩৪ AM
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা

হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা © টিডিসি

হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর বাংলামোটরে অবস্থিত হামদর্দ বাংলাদেশের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় হামদর্দ প্রস্তুতকৃত নতুন পণ্য লবঙ্গ তেল সমৃদ্ধ এন্টিসেপটিক মাউথওয়াশ ‘ক্লোভগার্ড’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। 

প্রতিষ্ঠানটি বলছে, পণ্যটি মুখের স্বাস্থ্য প্রাকৃতিক ও কার্যকর সমাধান হিসেবে বাজারে আসছে, যা হামদর্দের উদ্ভাবনী স্বাস্থ্যসেবার ধারাকে আরও সমৃদ্ধ করবে

বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের সভাপতিত্বে সভায় হামদর্দের ভবিষ্যৎ অগ্রযাত্রা ও মানবসেবামূলক কাজের মূল্যায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এতে অংশ নেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের প্রাক্তন ডিন প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান; ট্রাস্টি বোর্ডের মহাসচিব, হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া; বোর্ডের সদস্য, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর আবু আহমেদ; জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব এবং বর্তমানে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মজিদ; নবনিযুক্ত ওয়াক্ফ প্রশাসক মো. নুর-ই-আলম; একুশে পদকপ্রাপ্ত ও জাতিসংঘ স্বীকৃত বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইকবাল হাসান মাহমুদ; সাবেক সিনিয়র জেলা জজ আবুল হোসেন খন্দকার এবং মাওলানা মো. আবদুল মুনায়েম।

সভায় আরও উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের সিনিয়র পরিচালক মার্কেটিং এন্ড সেলস্ এবং পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিন, পরিচালক উৎপাদন বশির আহাম্মদ, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মঞ্জুরুল আলম, পরিচালক অর্থ ও হিসাব মো. নাজমুল করিম এফ সি এ, কোম্পানি সেক্রেটারি ও পরিচালক প্রশাসন মো. আবদুল মজিদ, উপ-পরিচালক প্রশাসন ও পরিচালক লিগ্যাল এন্ড প্রটোকল ( অ.দা.) মিজানুর রহমান,  উপ- পরিচালক মার্কেটিং ডা. আবুল তৈমুর চৌধুরী এবং সহকারী পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ হাকীম আবু ইউছুফ আব্দুল হক।

ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
  • ০৪ জুন ২০২৬
এফসিপিএস ট্রেইনিদের নিয়ে সিদ্ধান্ত ‘অযৌক্তিক’, মিটফোর্ডে ইন…
  • ০৪ জুন ২০২৬
অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্…
  • ০৪ জুন ২০২৬
১৪ ধাপ শেষে ব্যাংক অ্যাকাউন্টে যায় শিক্ষকদের বেতন 
  • ০৪ জুন ২০২৬
একই কর্মস্থলে ৩০ বছর, উঠেছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
  • ০৪ জুন ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, কর্মস্থল ঢাকা
  • ০৪ জুন ২০২৬