কমিউনিটি ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধে প্রশিক্ষণ

০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ PM
প্রশিক্ষণ কর্মসূচি

প্রশিক্ষণ কর্মসূচি © সৌজন্যে প্রাপ্ত

মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। সম্প্রতি গুলশানের পুলিশ প্লাজা কনকর্ডে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক (মানি লন্ডারিং) মো. মোরশেদ আলম। তিনি জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে মানি লন্ডারিংয়ের চিত্র বিশ্লেষণ করেন এবং এর বিভিন্ন ধরণ, ঝুঁকির জায়গা ও ব্যাংক কর্মকর্তাদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তার অভিজ্ঞতার আলোকে অংশগ্রহণকারীদের জন্য মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়নে বাস্তবভিত্তিক শিক্ষণীয় বিষয় তুলে ধরে এ ব্যাপারে সচেতনতার ব্যাপারে দিক নির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট চার্জ) কিমিয়া সাআদত।

তিনি বলেন, ‘শুধু নিয়ম মেনে চলার বিষয় নয় বরং আর্থিক প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্বও হলো মানি লন্ডারিং প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকা।’

তিনি প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণকারী অতিথি বক্তাকে ধন্যবাদ জানান। প্রশিক্ষণ কর্মসূচি সমন্বয় করেন ব্যাংকের এসএভিপি ও ম্যানেজার (লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট) এইচ এম মেহেদী হাসান। 

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬