কমিউনিটি ব্যাংকের মাধ্যমে খুলনা ডিস্ট্রিক্ট পুলিশের ট্র্যাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন

২০ জুলাই ২০২৫, ০৮:৫৯ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৯:২৭ PM
ফাইন কালেকশনের উদ্বোধনী অনুষ্ঠান

ফাইন কালেকশনের উদ্বোধনী অনুষ্ঠান © টিডিসি ফটো

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর মাধ্যমে খুলনা ডিস্ট্রিক্ট পুলিশের ট্র্যাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে সম্প্রতি খুলনা ক্লাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষে ডিআইজি মো. রেজাউল হক এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত চুক্তিটিতে স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানে কেএমপি’র অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রশিদুল ইসলাম খান বিপিএম সেবা, পিপিএম বার; কেএমপি’র ডিসি ট্র্যাফিক সুদর্শন কুমার রায়; কেএমপি’র ডিসি হেড কোয়ার্টার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম সেবা; কেএমপি’র ডিসি উত্তর মোহাম্মদ তাজুল ইসলাম; কেএমপি’র ডিসি প্রসিকিউশন শফিকুল ইসলাম; কেএমপি’র ডিসি সিটি এসবি আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান; কেএমপি’র ডিসি ডিবি মোহাম্মদ আনোয়ার হোসেন। 

অনুষ্ঠানে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেন; খুলনা রেঞ্জের অ্যাডশনাল ডিআইজি শেখ জয়নুদ্দিন; খুলনা জেলার এসপি টি.এম মোশাররফ হোসেন; খুলনা জেলার ট্র্যাফিক ইন্সপেক্টর আবু নাঈম মুহাম্মাদ মুফাজ্জল হক; কমিউনিটি ব্যাংকের হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান; কমিউনিটি ব্যাংকের এসএভিপি ও শাখা ব্যবস্থাপক মো. রোকনুজ্জামান, খুলনা শাখা ও স্যার ইকবাল রোড (কালীবাড়ী) উপ-শাখার কর্মকর্তাসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬