কমিউনিটি ব্যাংক এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট এর স্ট্রাটেজিক ব্যবসা চুক্তি স্বাক্ষর

২২ জুলাই ২০২৫, ০৩:১৭ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৪:১৫ PM
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান © টিডিসি ফটো

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট এর অঙ্গীভূত প্রতিষ্ঠান- দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকা এর সঙ্গে স্ট্রাটেজিক ব্যবসা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) শেরাটন ঢাকাতে এ চুক্তি হয়।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার জেনারেল ম্যানেজার জনাব স্টেফেন মাসে, স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব কার্ডস জাহির আহমেদ; হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম মো. মামুন-উর রহমান, ওয়েস্টিন ঢাকার সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর ও শেরাটন ঢাকার সেলস অ্যান্ড মার্কেটিং ইনচার্জ মামুনুর রহমান সুমন; সেলস এর ক্লাস্টার ডিরেক্টর ইস্কান্দার রাজু; অ্যাসিস্টেন্ট ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার নুসরাত ফারজানাসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। 

চুক্তি অনুযায়ী, কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা দ্য ওয়েস্টিন ঢাকা এবং শেরাটন ঢাকায় বিশেষ অফার এবং বাই ওয়ান-গেট ওয়ান (বোগো) ডিলসহ অগ্রাধিকারভিত্তিক সুবিধা উপভোগ করবেন; যা ব্যাংকের গ্রাহকদের স্বাচ্ছন্দ্য আনয়নে ভূমিকা রাখবে।

এই অংশীদারিত্ব প্রিমিয়াম পার্টনারের সাথে কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে ব্যাংকটির গ্রাহকগণের জন্য সাশ্রয়ী এবং লাইফস্টাইল সংবলিত সুবিধা প্রদানের জন্য কমিউনিটি ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬