পেইজ মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের দুই লাখ সদস্যের লেনদেন সহজ হলো বিকাশে

২০ আগস্ট ২০২৫, ১০:১৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ১০:২৭ PM
পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের ২ লাখ ১০ হাজার সদস্যের সঞ্চয় ও ঋণের কিস্তি জমা দেয়া সহজ, দ্রুত ও নিরাপদ হলো বিকাশে

পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের ২ লাখ ১০ হাজার সদস্যের সঞ্চয় ও ঋণের কিস্তি জমা দেয়া সহজ, দ্রুত ও নিরাপদ হলো বিকাশে © সংগৃহীত

এবার মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের ২ লাখ ১০ হাজার সদস্যের সঞ্চয় ও ঋণের কিস্তি জমা দেয়া সহজ, দ্রুত ও নিরাপদ হলো বিকাশে। প্রতিষ্ঠানটির সদস্যরা এখন বিকাশ অ্যাপের ‘মাইক্রোফাইন্যান্স’ আইকনে ট্যাপ করে সহজ কয়েকটি ধাপে এই কিস্তি জমা দিতে পারছেন। এই মুহূর্তে পেইজ ডেভেলপমেন্ট সেন্টারসহ ৬৪টি মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের প্রায় আড়াই কোটি সদস্যের সঞ্চয় ও ঋণের টাকা সহজেই জমা দেয়ার সুযোগ তৈরি হলো বিকাশ অ্যাপের মাধ্যমে।

এ লক্ষ্যে সম্প্রতি বিকাশ এর প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, ই-ভিপি ও হেড অফ বিজনেস সেলস মাশরুর চৌধুরী ও মাইক্রোফাইন্যান্স পেমেন্ট এর ভিপি তারিকুল ইসলাম এবং পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ইউনুস, ডিরেক্টর মো. মুজিবুর রহমান, মো. এ ডব্লিউএম ওয়াহিদুজ্জামান ও মো. আব্দুর রউফ ভুঁইয়া।

পেইজ ডেভেলপমেন্ট সেন্টার সারা দেশে ১৬২টি শাখার মাধ্যমে ২ লক্ষ ১০ হাজারেরও বেশি সদস্যকে সেবা প্রদান করে আসছে যাদের অধিকাংশই প্রত্যন্ত বা গ্রামীণ অঞ্চলে বসবাস করেন। বিকাশ-এর ‘মাইক্রোফাইন্যান্স’ সেবাটি এসব সদস্যদের আর্থিক লেনদেনকে আরও সহজ, নিরাপদ এবং দক্ষতার সাথে সম্পন্ন করার সুযোগ করে দেবে। ফলে, সদস্যদের আর সশরীরে সংস্থার শাখায় গিয়ে নগদ টাকা লেনদেন করতে হবেনা, বরং ঘরে বসেই যেকোনো সময়ে বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করার সুযোগ তৈরি হবে।

একই সাথে এই পার্টনারশিপ, পেইজ ডেভেলপমেন্ট সেন্টার-এর আর্থিক ব্যাবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও নিরাপদ করবে, পাশাপাশি, সদস্যদের ঋণ ও সঞ্চয়ের কিস্তি সংগ্রহকে করবে ঝামেলাহীন ও নিরবচ্ছিন্ন। এই পার্টনারশিপ, মাইক্রোফাইন্যান্স খাতে বিকাশের সেবার পরিধিকে আরও বিস্তৃত করবে এবং সারা দেশে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তিকে আরও এগিয়ে নিয়ে যাবে।

ট্যাগ: বিকাশ
চমক দিয়ে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন কর্মপরিকল্পনা, আ…
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীর সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আটক
  • ১০ অক্টোবর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩ থেকে ১৯তম গ্রেডে ৩৪ পদে চাকরি, আব…
  • ১০ অক্টোবর ২০২৬
হাতি সংরক্ষণকে পর্যটনের সম্ভাবনায় রূপ দিতে চায় সরকার: আব্দু…
  • ১০ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞা না মেনেই ইলিশ শিকার, ২ জেলের ২০ দিনের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬