ইসলামী অর্থনীতির প্রসারে একসঙ্গে কাজ করবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট ও আইএফএ কনসালটেন্সি

১৯ জুন ২০২৫, ০২:৫৬ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৯:০৬ PM
 পিবিআইএল ও আইএফএসি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পিবিআইএল ও আইএফএসি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর © সংগৃহীত

বাংলাদেশে ইসলামী বিনিয়োগ ব্যবস্থার ব্যবস্থার উন্নয়ন এবং প্রসারে যৌথভাবে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) ও শরিয়াহ পরামর্শক প্রতিষ্ঠান আইএফএ কনসালটেন্সি লিমিটেড (আইএফএসি)। সম্প্রতি পিবিআইএল-এর বনানী কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

পিবিআইএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ এম ওমর তৈয়ব এবং আইএফএসি-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি আবদুল্লাহ মাসুম সিএসএএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এই কৌশলগত সহযোগিতার মাধ্যমে পিবিআইএল-এর পোর্টফোলিও ব্যবস্থাপনা দক্ষতা এবং আইএফএসি-এর শরিয়াহ অর্থব্যবস্থা বিষয়ক দক্ষতাকে কাজে লাগিয়ে শরিয়াহ-সম্মত বিনিয়োগ ব্যবস্থাকে এগিয়ে নেওয়া হবে। এর আওতায় থাকছে- প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, সুকুক পরামর্শ, শরিয়াহ সূচক উন্নয়ন, নতুন সেবার পরিকল্পনা, শরিয়াহ তত্ত্বাবধান ও পর্যালোচনা এবং গবেষণা ও প্রকাশনার মতো কার্যক্রম। 

এ বিষয়ে  পিবিআইএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এম ওমর তৈয়ব বলেন, ‘বাংলাদেশে ইসলামী বিনিয়োগ ব্যবস্থাকে শক্তিশালী করতে এই অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আইএফএসি-এর সঙ্গে যৌথভাবে আমরা এমন উদ্ভাবনী শরিয়াহ-সম্মত বিনিয়োগ সমাধান দিতে চাই, যা নৈতিকতা বজায় রেখে গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সক্ষম।’

আইএফএসি-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি আবদুল্লাহ মাসুম বলেন, ‘পিবিআইএল-এর সঙ্গে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। এ সহযোগিতার মাধ্যমে আমরা হালাল আর্থিক সমাধানের প্রসার ঘটিয়ে টেকসই প্রবৃদ্ধিতে অবদান রাখতে চাই।’

তিনি আরও বলেন, ‘এই অংশীদারিত্ব উভয় প্রতিষ্ঠানের হালাল অর্থনীতি বিষয়ক প্রচার এবং বাংলাদেশে নৈতিক ও শরিয়াহ-সম্মত বিনিয়োগ সুযোগ সম্প্রসারণে প্রতিশ্রুতির প্রতিফলন।’

প্রসঙ্গত, গত বছর পিবিআইএল বাংলাদেশের প্রথম শরিয়াহ-সম্মত পুঁজিবাজার বিনিয়োগ প্রকল্প “প্রাইমইনভেস্ট শরিয়াহ” চালু করে। এই সহযোগিতা পিবিআইএল-এর #AccessToInvestment উদ্যোগের অংশ, যার লক্ষ্য শরিয়াহ-সম্মত বিনিয়োগকে আরও সহজলভ্য করা। 

জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ কমা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১৪ বছরেও ফেরেনি শিবির নেতা ওয়ালিউল্লাহ, অপেক্ষায় বৃদ্ধ মা-ব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9