১ জুলাই থেকে ঢাকায় বিএটির কারখানা বন্ধ

১৯ জুন ২০২৫, ০১:০৯ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০১:৫০ PM
বিএটির লোগো

বিএটির লোগো © সংগৃহীত

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ আগামী ১ জুলাই থেকে তাদের ঢাকার কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেওয়া এক বিবৃতিতে কোম্পানিটি এ তথ্য জানায়। একইসঙ্গে, বিএটি বাংলাদেশ তাদের নিবন্ধিত অফিস মহাখালী থেকে আশুলিয়া দোহার, ধামসোনা, বলিভদ্র বাজার এলাকায় স্থানান্তরের পরিকল্পনাও প্রকাশ করেছে।

এই সিদ্ধান্ত এসেছে সুপ্রিম কোর্টের একটি রায়ের পর, যেখানে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকার হেড অফিস ও কারখানা প্রাঙ্গণের ইজারা চুক্তি বাড়ানোর আবেদন খারিজ করে দিয়েছে আদালত। ফলে প্রতিষ্ঠানটিকে জায়গাটি খালি করতে হচ্ছে।

গত ২৯ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ বিএটি বাংলাদেশের করা আপিল খারিজ করে দেয় এবং হাইকোর্টের পূর্বের রায় বহাল রাখে। এর আগে, গত বছরের ১২ ডিসেম্বর হাইকোর্ট বিএটি বাংলাদেশের একটি রিট পিটিশন খারিজ করে দেয়, যেখানে প্রতিষ্ঠানটি ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের ইজারা নবায়ন না করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিল।

প্রসঙ্গত, বিএটি বাংলাদেশ দেশের অন্যতম প্রধান বহুজাতিক তামাক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

 
 
 
বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে সশস্ত্রবাহিনীর ইতিহাস অঙ্গাঙ…
  • ২১ নভেম্বর ২০২৬
ক্যানসারের চতুর্থ স্টেজে শামীম ওসমান
  • ২১ নভেম্বর ২০২৬
কাপড়ের ব্যাগে ৭২ লাখ টাকার ইয়াবা নিয়ে বাসের জন্য অপেক্ষা, ও…
  • ২১ নভেম্বর ২০২৬
প্রার্থীদের পাশ কাটিয়ে ভোটের সময় বাড়াল নির্বাচন কমিশন 
  • ২১ নভেম্বর ২০২৬
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, বিক্ষোভ শিক্ষার্থীদের 
  • ২১ নভেম্বর ২০২৬
রাতে ঘুম হচ্ছে না, মেনে চলুন এই অভ্যাসগুলো
  • ২১ নভেম্বর ২০২৬
diuimage