শিক্ষা খাতে বরাদ্দ বাড়ল ৯৩৪ কোটি টাকা

০২ জুন ২০২৫, ০৫:৪৯ PM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০৭:০৯ PM
শিক্ষা খাতে বাজেটে বরাদ্ধ বেড়েছে ৯৩৪ কোটি টাকা

শিক্ষা খাতে বাজেটে বরাদ্ধ বেড়েছে ৯৩৪ কোটি টাকা © টিডিসি সম্পাদিত

২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে মাত্র ৯৩৪ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। বাজেট পর্যালোচনা করে দেখা গেছে, শিক্ষা খাতে বরাদ্দে মিশ্র পরিবর্তন দেখা গেছে। মাধ্যমিক, উচ্চশিক্ষা, কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ বেড়েছে, তবে প্রাথমিক ও গণশিক্ষা খাতে বরাদ্দ কমানো হয়েছে। সব মিলিয়ে বাজেটে নতুন বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৯৫ হাজার ৬৪৪ কোটি টাকা। চলতি অর্থবছরে বরাদ্দ ছিল ৯৪ হাজার ৭১০ কোটি টাকা, যা সংশোধীত বাজেটে এসে দাঁড়ায় ৮৪ হাজার ৩০৯ কোটি টাকায়।

আজ সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ শিক্ষা খাতে বরাদ্দের এ তথ্য তুলে ধরেন। এই বক্তৃতা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।  

আরও পড়ুন: মাধ্যমিক, উচ্চশিক্ষা ও মাদ্রাসায় বাজেটে বরাদ্দ বাড়ছে

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। ২০২৫-২৬ অর্থবছরের জন্য পরিচালনসহ অন্যান্য খাতে মোট ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।  

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দ রাখা হয়েছে ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা। চলতি অর্থবছরে এই বরাদ্দের পরিমাণ ৩৮ হাজার ৮১৯ কোটি টাকা হলেও সংশোধিত বাজেটে তা কমে ৩৫ হাজার ১২৩ কোটিতে দাঁড়ায়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আগামী অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ৪৭ হাজার ৫৬৩ কোটি টাকা। চলতি অর্থবছরে এই বরাদ্দের পরিমাণ ছিল ৪৪ হাজার ১০৮ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ কমে দাঁড়ায় ৩৯ হাজার ২৩৩ কোটি টাকা।  

একই মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে আগামী অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ১২ হাজার ৬৭৮ কোটি টাকা, চলতি অর্থবছরে যা ছিল ১১ হাজার ৭৮৩ কোটি টাকা। সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ কমিয়ে ৯ হাজার ৯৫৩ কোটি করা হয়।

বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, ‘উচ্চশিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, আধুনিক ও বিশ্বমানে উন্নীতকরণের লক্ষ্যে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের আউটকাম বেজড এডুকেশন পদ্ধতিতে কারিকুলাম হালনাগাদ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস বৃদ্ধি, গ্র্যাচুইটি প্রদানসহ সব স্তরের শিক্ষকদের মানবসম্পদ উন্নয়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্ছে।’

 

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9