এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের চেক ছাড়

২৫ এপ্রিল ২০২২, ০৪:১৭ PM
মাউশি

মাউশি © লোগো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। আজ সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক বিপুল চন্দ্র বিশ্বাসের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

আগামী ৫ মে থেকে ১০ মে পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা এসব শাখা থেকে বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।

এর আগে গতকাল রবিবার শিক্ষক-কর্মচারীদের ঈদের উৎসব ভাতার চেক ছাড় হয়েছে। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত শিক্ষকরা অনুদান বণ্টনকারী ব্যাংক থেকে উৎসব ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।

এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতে সিআরপির সঙ্গে প্রাইম ব্যাংকের চ…
  • ০৬ অক্টোবর ২০২৬