এসএসসি পরীক্ষার্থীদের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

২৭ জানুয়ারি ২০২২, ০৩:৫২ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। কোভিড-১৯ মহামারীর কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এনসিটিবি কর্তৃক প্রণীত, ৯ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কপি বিতরণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করে। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) মো. বেলাল হোসাইন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে নির্ধারিত গ্রিড অনুযায়ী নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলো। বিতরণকৃত অ্যাসাইনমেন্ট কার্যক্রম বুধবার থেকে শুরু হবে।

আরও পড়ুন: প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানের সুরক্ষার তথ্য আর পাঠাতে হবে না

অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জানা গেছে, ২০২২ সালের এসএসসি পরীক্ষা, বোর্ড প্রকাশিত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে অনুষ্ঠিত হবে। আর এই অ্যাসাইনমেন্ট পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে প্রণয়ন করা হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন: আজ আবারও সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

অ্যাসাইনমেন্ট বিতরণ ও গ্রহণকালে সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া অ্যাসাইনমেন্ট আদান-প্রদানের ক্ষেত্রে, কোন প্রকার অর্থ আদায় করা যাবে না বলে আগেই শিক্ষা অধিদপ্তর সতর্ক করে দিয়েছে।

অ্যাসাইনমেন্ট ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
 

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী
  • ২৬ জুন ২০২৬
শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ জুন ২০২৬
মেসির গোলের উদাহরণ টেনে ফিফার কাছে নালিশ ব্রাজিলের
  • ২৬ জুন ২০২৬
দাম আরও কমে দেশের বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে আজ সোনা?
  • ২৬ জুন ২০২৬
বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি
  • ২৬ জুন ২০২৬
প্রাথমিকের নতুন শিক্ষাক্রমে ‘সাংস্কৃতিক শিক্ষা’ অন্তর্ভুক্ত…
  • ২৬ জুন ২০২৬