মাধ্যমিকে শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু আজ

২৫ নভেম্বর ২০২১, ১২:১৯ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির আবেদন বৃহস্পতিবার (২৫ নভেম্বর) থেকে শুরু হবে। এদিন বেলা ১১টা থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। আগামী ৮ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ফি ১১০ টাকা।

জানা গেছে, করোনার কারণে মাধ্যমিকে এবারও লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। সরকারি স্কুলের লটারি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর। আর বেসরকারি স্কুলে ভর্তি লটারি হবে ১৯ ডিসেম্বর। ইতোমধ্যে সরকার-বেসরকারি স্কুলে ভর্তির আবেদন প্রক্রিয়া তুলে ধরে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, করোনার কারণে এবার স্কুল থেকে ভর্তির ফরম বিতরণ করা হবে না। কেবলমাত্র (http://gsa.teletalk.com.bd) তে আবেদন করা যাবে।

মাউশি আরও জানিয়েছে, এ বছর প্রথম শ্রেণিতে ভর্তি হতে হলে শিক্ষার্থীর বয়স সর্বনিম্ন ছয় বছর হতে হবে। ২০১০ সালের জাতীয় শিক্ষানীতির আলোকে এই বয়স নির্ধারণ করা হয়েছে।

৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬
নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬