স্কুল-কলেজের ২ লাখ শিক্ষার্থী টিকা পেয়েছে

১৭ নভেম্বর ২০২১, ০৯:১৫ PM
প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক

প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক © ফাইল ছবি

এখন পর্যন্ত স্কুল-কলেজের প্রায় দুই লাখ শিক্ষার্থীকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

বুধবার (১৭ নভেম্বর) এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা দান কর্মসূচির উদ্বোধন করে এ তথ্য জানান তিনি।

মাউশি ডিজি বলেন, দেশের অধিকাংশ শিক্ষার্থীদের টিকা দেয়াই আমাদের লক্ষ্য। গতকাল পর্যন্ত দেশের ২০টি জেলায় টিকাদান শুরু হয়েছে। আজ নতুন করে আরও পাঁচটি জেলায় টিকাদান শুরু হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে ৪৭টি জেলায় টিকাদান শুরু হবে।

প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক আরও বলেন, এই মুহূর্তে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড দেখিয়ে শিক্ষার্থীরা টিকা নিতে পারলেও পরবর্তীতে তাদের টিকার রেজিস্ট্রেশন করতে হবে।

৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬
নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬