উপবৃত্তিপ্রাপ্তদের ভুল সংশোধনের সময় শেষ হচ্ছে কাল

১৪ নভেম্বর ২০২১, ১১:৫৪ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

দেশের মাধ্যমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভুল তথ্য সংশোধনের সময় আগামীকাল সোমবার (১৫ নভেম্বর) শেষ হচ্ছে। নতুন করে সময় বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি।

এর আগে গত ৯ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের বাউন্স ব্যাক হওয়া ভুল তথ্য সংশোধনের সময় ১৫ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বাউন্স ব্যাককৃত ব্যাংক সংক্রান্ত তথ্য ও অন্যান্য সাধারণ তথ্যের ভুল সংশোধনের সময় আগামী ১৫ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।

জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে মারধর করা সেই ইউএনওকে বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
ছাত্রদলে পদপ্রাপ্তদের ‘সাবেক সারথী’ দাবি, অভিনন্দন জানালেন …
  • ১৩ আগস্ট ২০২৬
এবার শাহবাগে বসল স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল
  • ১৩ আগস্ট ২০২৬