টিকা দিতে রাজধানীর সব স্কুল-কলেজের শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাউশি

১৫ অক্টোবর ২০২১, ০৮:০৯ AM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

রাজধানীর সব স্কুল-কলেজের ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ১৯ অক্টোবরের মধ্যে নির্ধারিত ছকে শিক্ষার্থীদের তথ্য পাঠাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মাউশি মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আওতাধীন ঢাকা মহানগরীর সকল স্কুল-কলেজে অধ্যয়নরত ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই নিজ নিজ প্রতিষ্ঠানের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের তথ্য নির্ধারিত ছক অনুসারে এক্সেল শিটে আগামী ১৯ অক্টোবরের মধ্যে পূরণ করে ইমেইল (student.vaccination2021@gmail.com) ঠিকানায় প্রেরণ করতে অনুরোধ করা হলো।

তানযীমুল উম্মাহ মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের নিয়ে গাইডলাইন …
  • ২৬ জুন ২০২৬
শিশুপুত্রকে কোলে নিয়ে ইইউ বৈঠকে উপস্থিত হয়ে প্রশংসায় ভাসছেন…
  • ২৬ জুন ২০২৬
মুখ্যমন্ত্রী বিজয়ের নতুন চমক, সরকারি হাসপাতালে জন্মালেই শিশ…
  • ২৬ জুন ২০২৬
গভীর রাতে বাড়িতে কাফনের কাপড় ও উড়ো চিঠি রেখে প্রাণনাশের হুম…
  • ২৬ জুন ২০২৬
দেশে ৯ম প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদ…
  • ২৬ জুন ২০২৬
বিসিবির অর্থায়ন স্থগিত চেয়ে আইসিসিকে চিঠি দিলেন বুলবুল
  • ২৬ জুন ২০২৬