শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে মাউশির নির্দেশনা

০৬ অক্টোবর ২০২১, ১১:৫৯ AM
শ্রেণিকক্ষ পরিষ্কার

শ্রেণিকক্ষ পরিষ্কার © ফাইল ফটো

শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। মঙ্গলবার (৫ অক্টোবর) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিষয়টি অতি জরুরি উল্লেখ করে নির্দেশনায় বলা হয়, করোনার জন্য দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকে। এরপর ১২ সেপ্টেম্বর তা পুনরায় চালু হয়েছে। এক্ষেত্রে সবার স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার জন্য নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি। শিক্ষার্থীরা শিক্ষকদের তত্ত্বাবধানে নিজেরাই তাদের শ্রেণিকক্ষ পরিষ্কার রাখতে সচেষ্ট থাকবে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য আলাদা নির্দেশনা প্রদান করা হয়।

প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের জন্য নির্দেশনা

১. প্রতিদিন শ্রেণির জন্য পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, সাবান, স্যাভলন, জীবাণুনাশক, ডাস্টার (কাপড়ের) সরবরাহ করতে হবে।

২. ‘কোনো কাজই ছোট নয়’- বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের উজ্জীবিত করতে হবে। সেজন্য শিক্ষার্থীদের কাজের ক্ষেত্রে শিক্ষকদের উৎসাহ ও সহযোগিতা প্রদান করবেন।

শিক্ষার্থীদের জন্য নির্দেশনা

১. শিক্ষার্থীরা তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য শিক্ষকের নির্দেশনা অনুযায়ী প্রতি সপ্তাহের ছয়দিনের জন্য ছয় ভাগ করে নিজ শ্রেণিকক্ষ ও সংলগ্ন বারান্দা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে।

২. ক্লাস শেষে যে দলের দায়িত্ব থাকবে তারা নিজেদের পরিষ্কার করে শ্রেণিকক্ষ চেক করবে।

ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
ঈদের বিশেষ ‘ইত্যাদি’ রাত ৮টার পর
  • ২২ মার্চ ২০২৬
নেপালে সেরা খেলোয়াড় বাংলাদেশের ফাবিহা
  • ২২ মার্চ ২০২৬
সনাতনী শিক্ষাব্যবস্থা দিয়ে দেশে কোটি কোটি বেকার সৃষ্টি হয়েছ…
  • ২২ মার্চ ২০২৬
বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই রুশ মডেল মনিকা কবির
  • ২২ মার্চ ২০২৬
সামাজিক উন্নয়নের অঙ্গিকার নিয়ে নতুন সংগঠন ‘TEAM’-এর যাত্রা
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence