শিক্ষাপ্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম ব্যবহার যথাযথ নয়

২৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৭ PM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

শিক্ষাপ্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম ব্যবহার যথাযথ নয় বলে মন্তব্য করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পূর্ণ নাম ব্যবহারের নির্দেশ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দাপ্তরিক ও অন্যান্য প্রয়োজনে প্রতিষ্ঠানের পূর্ণ নাম ব্যবহার না করে সংক্ষিপ্ত নাম ব্যবহার করছে। এ ধরনের কার্যক্রম যথাযথ নয়।

অধিদপ্তর আরও বলছে, যেসব শিক্ষা প্রতিষ্ঠান সংক্ষিপ্ত নাম ব্যবহার করছে সেসব প্রতিষ্ঠানকে সব ক্ষেত্রে প্রতিষ্ঠানের পূর্ণ নাম ব্যবহার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান পুরো নাম ব্যবহার না করে সংক্ষিপ্ত নাম ব্যবহার করে দাপ্তরিক কাজ করে থাকে। এতে প্রশাসনিক জটিলতা তৈরি হয়। এ জন্যই সব শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরো নাম ব্যবহারের জন্য বলা হয়েছে।

৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬
নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬