স্কুল-কলেজে সমস্যা হলে জানাতে বলেছে মাউশি

১২ সেপ্টেম্বর ২০২১, ১১:৩০ PM
স্কুল-কলেজে সমস্যা হলে জানাতে বলেছে মাউশি

স্কুল-কলেজে সমস্যা হলে জানাতে বলেছে মাউশি © ফাইল ফটো

দীর্ঘ প্রায় ১৮ মাস পর খুলেছে স্কুল-কলেজ। শিক্ষা প্রতিষ্ঠানে কোভিড-১৯ জনিত কোনো সমস্যা হলে তা সঙ্গে সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) জানাতে বলা হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) মাউশি মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, কোভিড-১৯ অতিমারির সংক্রমণ কমে আসলেও তা সম্পূর্ণ নির্মূল হয়নি। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষাপ্রতিষ্ঠানে কোভিড-১৯ এর কারণে কোনো প্রকার সমস্যার উদ্ভব হলে, তা দৈনিক ভিত্তিতে জানা এবং তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার লক্ষ্যে একটি মনিটরিং ছক প্রণয়ন করা হয়েছে। প্রতিদিন বিকাল ৪টার মধ্যে সব আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক উপ-পরিচালক (মাধ্যমিক) ও জেলা শিক্ষা কর্মকর্তাদের তাদের আওতাধীন স্কুল ও কলেজ মনিটরিং করে সমস্যা চিহ্নিত প্রতিষ্ঠানের তথ্য মাউশির ‘মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং’য়ে পাঠাতে বলা হয়েছে।

জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে মারধর করা সেই ইউএনওকে বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
ছাত্রদলে পদপ্রাপ্তদের ‘সাবেক সারথী’ দাবি, অভিনন্দন জানালেন …
  • ১৩ আগস্ট ২০২৬
এবার শাহবাগে বসল স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল
  • ১৩ আগস্ট ২০২৬