সুবিধামতো সময়ে জমা দিতে পারবে মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট: মাউশি

২২ জুন ২০২১, ১১:৩৬ AM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) © সংগৃহীত

করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে নতুন করে সাত জেলা ‘লকডাউনে’ ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট সুবিধামতো সময়ে জমা দেওয়া যাবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যেহেতু ‘লকডাউন’ দেওয়া হয়েছে, তাই সুবিধামতো সময়ে অ্যাসাইনমেন্ট জমা নেওয়ার বিষয়ে আমরা সব উপ-পরিচালককে নির্দেশনা দেবো।  

মহাপরিচালক আরও বলেন, আগে শিক্ষার্থী ও অভিভাবকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। পরে অ্যাসাইনমেন্ট। আমরা ঝুঁকি নিয়ে অ্যাসাইনমেন্ট জমা নেবো না।

চলতি বছরের মার্চে ষষ্ঠ থেকে নবম শ্রেণির পুনর্বিন্যাসকৃত পাঠসূচির আলোকে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা-২০২১ জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ নির্দেশনার আলোকে ২০ মার্চ থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু হয়।

রিলেটেড সংবাদ: 

এসএসসি-এইচএসসি: ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চায় মন্ত্রণালয়

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা কমছে, বাড়ছে জটিলতা

৭ জেলায় লকডাউন শুরু

১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল গোব…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘ছাত্রদলে ছাত্র নেই’—সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দ্রুত স্বচ্ছ তদন্ত ও বি…
  • ০৬ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল থেকে বহিষ্কার, ফেরেন যুগ্ম সম্পা…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে ৬ পদে জনবল নিয়োগ
  • ০৬ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পর্যটক ছা…
  • ০৬ অক্টোবর ২০২৬