প্রভাষক পদে চাকরি স্থায়ীর খসড়া তালিকা প্রকাশ মাউশি’র

১৭ জুন ২০২১, ১১:৫৯ AM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের প্রভাষকদের চাকরি স্থায়ী করার খসড়া তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

বুধবার (১৬ জুন) জারি করা আদেশে অধিদফতরের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে। আদেশ জারি করে বিষয়টি সব সরকারি কলেজের অধ্যক্ষ ও অধিদফতরের আঞ্চলিক পরিচালকদের জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পর্যায়ের কর্মকর্তাদের চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে চাকরি সংক্রান্ত সার্বিক তথ্য উল্লেখ করে বিষয়ভিত্তিক তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রস্তুত করা খসড়া তালিকায় যেসব কর্মকর্তার নামের পাশে মন্তব্য কলামে এসিআর সংক্রান্ত মন্তব্য রয়েছে তাদের ২০ জুনের মধ্যে রেজিস্টার্ড ডাকের মাধ্যমে উপপরিচালকের (কলেজ-১) কাছে এসিআর পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, এসিআর ছাড়া অন্য যেকোনো ভুল যেমন বর্তমান কর্মস্থল, নিয়োগ ও যোগদানের তারিখ, জন্মতারিখ, নিজ জেলা, আগে আবেদন করে খসড়া তালিকায় নাম না থাকলে প্রামাণ্য কাগজপত্রসহ আবেদনপত্র আগামী ২০ জুনের মধ্যে ই-মেইলে ([email protected]) পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল গোব…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘ছাত্রদলে ছাত্র নেই’—সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দ্রুত স্বচ্ছ তদন্ত ও বি…
  • ০৬ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল থেকে বহিষ্কার, ফেরেন যুগ্ম সম্পা…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে ৬ পদে জনবল নিয়োগ
  • ০৬ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পর্যটক ছা…
  • ০৬ অক্টোবর ২০২৬