শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশনায় যা বলল মাউশি

১৮ মার্চ ২০২১, ০৯:৪৩ AM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) © ফাইল ফটো

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (১৬ মার্চ) মাউশির এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

৩০ মার্চ সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে পাঠদান কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে আদেশে।

এছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ভবনে সংস্কার বা মেরামতের প্রয়োজন হলে তা ৩০ মার্চের আগে করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর এসএসসি শিক্ষার্থীদের ৬০ কর্মদিবস এবং এইচএসসি শিক্ষার্থীদের ৮০ কর্মদিবস পাঠদান করে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী সংশ্লিষ্ট দফতর ও শিক্ষা-প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল গোব…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘ছাত্রদলে ছাত্র নেই’—সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দ্রুত স্বচ্ছ তদন্ত ও বি…
  • ০৬ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল থেকে বহিষ্কার, ফেরেন যুগ্ম সম্পা…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে ৬ পদে জনবল নিয়োগ
  • ০৬ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পর্যটক ছা…
  • ০৬ অক্টোবর ২০২৬