ঈদের ৭ দিন আগে বোনাস পাবেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা

১৩ জুলাই ২০২০, ০৩:২৬ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) © ফাইল ফটো

ঈদুল আজহার সাত দিন আগে দেশের এমপিওভুক্ত সকল বেসরকারি স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস দিতে চায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। সোমবার (১৩ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক শাহেদুল খবির চৌধুরী (প্রশাসন) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শিক্ষকদের কেনাকাটার স্বার্থে করোনা পরিস্থিতেও ঈদের কমপক্ষে সাত দিন আগে তাদের বোনাস পাঠিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই বোনাস ছাড়া হবে।’

এদিকে শিক্ষকদের জুনের বেতন ছাড়া হয়েছে আজকে। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট www.emis.gov.bd থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

বেতনের সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্টনকারী নির্ধারিত চারটি ব্যাংক (সোনালী, রূপালী, জনতা, অগ্রণী) শাখায় পাঠানো হয়েছে। শিক্ষকরা ২০ জুলাই পর্যন্ত তাদের বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

প্রধান শিক্ষকের মৃত্যু ঘিরে উত্তেজনা, সহকারী শিক্ষিকা অবরুদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ ও জিম্মি করে অর্থ লুট, …
  • ০৬ অক্টোবর ২০২৬
তালিকায় ৪৬৯ শিক্ষার্থীর ৩০ জন ঢাবির, রাবির ২৮ জন— কোন বিশ্ব…
  • ০৬ অক্টোবর ২০২৬
অবসরের পর কী করবেন মেসি?
  • ০৬ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ‘রাস্তার মেয়ে’ বললেন প্রভোস্ট, অভিযো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বই ছাপার মান যাচাইয়ে এবার ঢাকার বাইরের প্রেস পরিদর্শনে শিক্…
  • ০৬ অক্টোবর ২০২৬