সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ডিজিটাল উপস্থিতি বাধ্যতামূলক হচ্ছে

০৬ জুন ২০২০, ১১:৪৮ PM

© ফাইল ফটো

দেশের সকল সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি কলেজ, মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক স্কুল এবং স্কুল এন্ড কলেজে ডিজিটাল উপস্থিতি বাধ্যতামূলক হচ্ছে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অধিদপ্তরের মহাপরিচালকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সকল সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি কলেজ, মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক স্কুল এবং স্কুল এন্ড কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীদের ডিজিটাল উপস্থিতির জন্য সংশ্লিষ্ট শিক্ষা-প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা এবং ইআইআইএন নং ই-মেইলে আগামী রোববারের (৭ জুন-২০২০) মধ্যে অধিদপ্তরে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

উল্লিখিত তথ্যাদির সফট্ কপি নিকষব্যান (NikoshBAN) ফন্টে ওয়ার্ড ডকুমেন্টস (Word Documents) হিসেবে  [email protected] এই ই-মেইলে পাঠাতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

ইতোমধ্যে, মাউশি’র এ আদেশ সকল কলেজের অধ্যক্ষ, সংশ্লিষ্ট শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধান এবং আঞ্চলিক উপ-পরিচালক (কলেজ শাখা) ও আঞ্চলিক উপ-পরিচালকের (বিদ্যালয় ও পরিদর্শন শাখা) কাছে পাঠানো হয়েছে।-বাসস

রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের ফল প্রকাশ, পাস ৪১.৯৩ শতাংশ
  • ০৬ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইস্পাহানী ইসলামিয়া হাসপাতালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৬ অক্টোবর ২০২৬
‎বিভাগীয় শহরে নয়, জাবিতেই হবে ভর্তি পরীক্ষা
  • ০৬ অক্টোবর ২০২৬
বাদ যায়নি নেতাদের স্ত্রী-কন্যা, একাকার বিএনপি-আওয়ামী লীগ-জা…
  • ০৬ অক্টোবর ২০২৬