নতুন এমপিও শিক্ষক-কর্মচারীদের ১০ মাসের বেতন-ভাতার চেক ব্যাংকে

২০ মে ২০২০, ১১:৫৩ PM

© সংগৃহীত

নতুন করে এমপিওভুক্ত হওয়া স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ১০ মাসের বেতন, দুটি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতার চেক ব্যাংকে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গত বছরের ১ জুলাই থেকে নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষক-কর্মচারীদের বেতনের সরকারি অংশ দেওয়া হবে।

আজ বুধবার (২০ মে) ২৪টি চেকের মাধ্যমে এসব বেতন-ভাতার চেক অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করেছে বলে মাউশির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক থেকে শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা তুলতে পারবেন।

জানা যায়, নতুন এমপিওভুক্ত হওয়া ২ হাজার ৫৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সরকারি বেতন দিতে গত ২৯ ও ৩০ এপ্রিল দুটি আদেশে এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) কোড দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর শিক্ষকরা সরকারি বেতন-ভাতা পেতে প্রয়োজনীয় কাগজপত্রসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে আবেদন করেন।

গত বছরের ১ জুলাই থেকে গত মার্চ মাস পর্যন্ত বকেয়া নয় মাসের বেতন, গত এপ্রিল মাসের বেতন, গত কোরবানির ঈদের উৎসব ভাতার সঙ্গে রোজার ঈদের উৎসব ভাতা একসঙ্গে ছাড় করেছে সরকার।

২০১৯ সালের ২৩ অক্টোবর ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিভুক্ত করে সরকার। ওই সব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সরকারি বেতনের অংশ দিতে এমপিও কোড দেওয়া হয়। এর আগে সবশেষ ২০১০ সালে এক হাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল।

এমপিও বা মান্থলি পেমেন্ট অর্ডারের তালিকাভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা তাদের বেতনের একটি অংশ সরকার থেকে পান।

প্রধান শিক্ষকের মৃত্যু ঘিরে উত্তেজনা, সহকারী শিক্ষিকা অবরুদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ ও জিম্মি করে অর্থ লুট, …
  • ০৬ অক্টোবর ২০২৬
তালিকায় ৪৬৯ শিক্ষার্থীর ৩০ জন ঢাবির, রাবির ২৮ জন— কোন বিশ্ব…
  • ০৬ অক্টোবর ২০২৬
অবসরের পর কী করবেন মেসি?
  • ০৬ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ‘রাস্তার মেয়ে’ বললেন প্রভোস্ট, অভিযো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বই ছাপার মান যাচাইয়ে এবার ঢাকার বাইরের প্রেস পরিদর্শনে শিক্…
  • ০৬ অক্টোবর ২০২৬