করোনায় ঈদের ছুটিতেও কাজ করতে হবে শিক্ষক-কর্মকর্তাদের

১৪ মে ২০২০, ১১:১৪ AM

© ফাইল ফটো

দেশে চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে আসন্ন ঈদুল ফিতরের সরকারি ছুটিতেও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে থেকে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

বুধবার (১৩ মে) মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ঈদুল ফিতরের সরকারি ছুটিতে মাউশির অধীনস্ত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে থাকতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে মাউশি ও এর আওতাধীন সকল দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আসন্ন ঈদের ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। বর্তমান অবস্থানরত স্থানে থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

সেই সাথে এই নির্দেশনা কার্যকর করার লক্ষে সকল দফতর ও প্রতিষ্ঠান প্রধান, নিয়ন্ত্রণকারী কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হয়েছে।

রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের ফল প্রকাশ, পাস ৪১.৯৩ শতাংশ
  • ০৬ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইস্পাহানী ইসলামিয়া হাসপাতালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৬ অক্টোবর ২০২৬
‎বিভাগীয় শহরে নয়, জাবিতেই হবে ভর্তি পরীক্ষা
  • ০৬ অক্টোবর ২০২৬
বাদ যায়নি নেতাদের স্ত্রী-কন্যা, একাকার বিএনপি-আওয়ামী লীগ-জা…
  • ০৬ অক্টোবর ২০২৬