কৃষকের ধান কেটে দিতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি অনুরোধ মাউশির

২২ এপ্রিল ২০২০, ০৪:৩৭ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে মাঠে পাকা ধান কাটতে গিয়ে শ্রমিক সংকটে পড়ছেন কৃষকরা। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে ধান কাটায় কৃষকদের সহায়তা করতে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সব কলেজের অধ্যক্ষ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাউশির আঞ্চলিক পরিচালক, উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, করোনায় উদ্ভূত পরিস্থিতিতে বোরো ধান আহরণের ক্ষেত্রে কৃষকদের সহায়তা করা প্রয়োজন। কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দিতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের অনুরোধ করা হলো। 

এতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁরা অন্যান্য শিক্ষক এবং দায়িত্ববোধসম্পন্ন ও প্রশক্ষিণপ্রাপ্ত (স্কাউটস, রোভার স্কাউটস প্রভৃতি) শিক্ষার্থীদেরকে নিয়ে প্রতিষ্ঠান–সংলগ্ন এলাকার কৃষকদের সহায়তায় এগিয়ে যাবেন। প্রয়োজনে কৃষকদের প্রতিষ্ঠানপ্রাঙ্গণ ব্যবহারের সুযোগ দিতে হবে বলেও এতে উল্লেখ করা হয়।

মাউশির মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক বলেন, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ধান কেটে দিতে বলা হয়েছে। এছাড়া আনুষঙ্গিক সহায়তা করতে বলা হয়েছে।

এর আগে হাওর এলাকায় ধান কাটতে যাওয়া শ্রমিকদের থাকার জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ওই সব এলাকার মাঠপযার্য়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, শ্রমিকদের থাকার পাশাপাশি ধান মাড়াইয়ের জন্য বিদ্যালয়ের মাঠ ব্যবহারের সুযোগ দিতে বলা হয়েছে।

রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের ফল প্রকাশ, পাস ৪১.৯৩ শতাংশ
  • ০৬ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইস্পাহানী ইসলামিয়া হাসপাতালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৬ অক্টোবর ২০২৬
‎বিভাগীয় শহরে নয়, জাবিতেই হবে ভর্তি পরীক্ষা
  • ০৬ অক্টোবর ২০২৬
বাদ যায়নি নেতাদের স্ত্রী-কন্যা, একাকার বিএনপি-আওয়ামী লীগ-জা…
  • ০৬ অক্টোবর ২০২৬