সব কলেজকে অনলাইনে পাঠদানের নির্দেশ

১১ এপ্রিল ২০২০, ১১:৫০ PM

© লোগো

শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে পাঠদান অব্যাহত রাখতে সব কলেজকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ শনিবার মাউশি থেকে এ নির্দেশনা দিয়ে সব কলেজ অধ্যক্ষদের চিঠি পাঠানো হয়েছে।

মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক চিঠিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ রােধে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত তথ্য প্রযুক্তি নির্ভর দুরশিক্ষণ পদ্ধতি চালু করেছে। এর পাশাপাশি কয়েকটি কলেজের অধ্যক্ষরা নিজস্ব উদ্যোগে অনলাইন ক্লাসের ব্যবস্থা গ্রহণ করেছেন। বিপুলসংখ্যক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করছে ও উপকৃত হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এর কোনো বিকল্প নেই। 

তাই তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে নিজ নিজ কলেজের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে চিঠিতে সব কলেজের অধ্যক্ষকে বলেছে মাউশি।

রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের ফল প্রকাশ, পাস ৪১.৯৩ শতাংশ
  • ০৬ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইস্পাহানী ইসলামিয়া হাসপাতালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৬ অক্টোবর ২০২৬
‎বিভাগীয় শহরে নয়, জাবিতেই হবে ভর্তি পরীক্ষা
  • ০৬ অক্টোবর ২০২৬
বাদ যায়নি নেতাদের স্ত্রী-কন্যা, একাকার বিএনপি-আওয়ামী লীগ-জা…
  • ০৬ অক্টোবর ২০২৬