সংসদ টিভির ভিডিও ক্লাসের জন্য শিক্ষক খুঁজছে মাউশি

৩০ মার্চ ২০২০, ০৯:৪৭ AM
সংসদ টিভিতে চলছে ক্লাস

সংসদ টিভিতে চলছে ক্লাস

করোনা ভাইরাসে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির সময় সংসদ টেলিভিশনে শ্রেণি কার্যক্রম চালানোর জন্য দক্ষ শিক্ষক খুঁজছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। রবিবার থেকে ক্লাস শুরু হলেও শ্রেণি কার্যক্রম রেকর্ডিংয়ে শিক্ষক সংকট রয়েছে। তাই রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এজন্য শ্রেণি শিক্ষক মনোনয়ন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ মার্চের মধ্যে এ তালিকা তৈরি করে মাউশিতে পাঠাতে হবে।

এর আগে করোনা পরিস্থিতি মোকাবিলায় আগামী ৯ এপ্রিল পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। স্থগিত করা হয়েছে এইসএসসি পরীক্ষাও। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের লেখাপড়ার ঘাটতি মেটাতে সংসদ টেলিভিশনে ষষ্ঠ থেকে দশম শ্রেণি কার্যক্রম চালানোর উদ্যোগ নেওয়া হয়।

রবিবার (২৯ মার্চ) প্রথম দিন শ্রেণি কার্যক্রম পরিবেশিত হয়েছে। আগামী ২ এপ্রিল পর্যন্ত সংসদ টেলিভিশনে শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে। ইতোমধ্যে বেশ কিছু শ্রেণি কার্যক্রম রেকর্ডিং করা হয়েছে। আরও রেকর্ডিং করা প্রয়োজন। তাই এ নির্দেশনা পাঠানো হয়েছে ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে।

গত ২৭ মার্চের ওই নির্দেশনায় মনোনীত শিক্ষকদের মাল্টিমিডিয়া ব্যবহার করে ক্লাস পরিচালনায় অভিজ্ঞতা, পর্যাপ্ত প্রস্তুতি এবং টিভি ক্যামেরার সামনে ক্লাস নেওয়ার আগ্রহ থাকতে হবে। শিক্ষকদের তালিকা তৈরি করার বিষয়ে ঢাকা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ঢাকা মহানগরীর থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের তাগিদ দেওয়া হয়েছে।

মাউশির পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) অধ্যাপক ড. প্রবীর কুমার ভট্টাচার্য্য বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির সময় শিক্ষকরা বাসাবাড়িতে অবস্থান করছেন। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে সরকার। এই পরিস্থিতিতে শিক্ষকদের পাওয়া কষ্টকর। তাই ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে শ্রেণি কার্যক্রম রেকর্ডিংয়ের জন্য বিষয়ভিত্তিক শিক্ষক মনোনয়ন দিতে।’ নির্ধারিত ফরমে শিক্ষকদের তালিকা তৈরি করে পাঠাতে বলা হয়েছে বলেও জানান প্রবীর কুমার ভট্টাচার্য্য।

 

মুক্তি পেয়ে যা বললেন জামায়াতের নারী কর্মী সাওদা সুমি
  • ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে চাকরি, পদ ৬, আবেদ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর আসছেন ২৭ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিনকে দুই দিনের রিমান্ডের আবেদন ডিবি…
  • ০৭ এপ্রিল ২০২৬
৫টার মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টি হতে পারে পাঁচ জেলায় 
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলবে হামজারা, প্রতিপক্ষ চূড়া…
  • ০৭ এপ্রিল ২০২৬
close