মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে মিড-ডে মিল চালুর উদ্যোগ

০১ আগস্ট ২০১৯, ১১:৪৫ PM

© লোগো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালুর উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। শিক্ষা প্রতিষ্ঠানে মিড-ডে মিল চালুর জন্য দেশের সব জেলা শিক্ষা অফিসারের কাছে আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার মাউশির পরিচালক (মাধ্যমিক) ড. আবদুল মান্নান স্বাক্ষরিত এক আদেশে এই বিষয়ে বলা হয়েছে

আদেশে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল ব্যবস্থা থাকলে শিখন-শেখানো কার্যক্রম অধিকতর ফলপ্রসূ হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসাররা তাদের নিজ জেলার যেসব প্রতিষ্ঠান মিড-ডে মিল চালু করতে চায় তার একটি তালিকা প্রস্তুত করবেন।

এতে আরও বলা হয়, কেবল আগ্রহী শিক্ষার্থীদের জন্য মিডডে মিলের ব্যবস্থা করতে হবে। আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি মিলের জন্য ২০ টাকা নেওয়া যাবে। স্বাস্থ্যসম্মত রান্নার জায়গার ব্যবস্থা থাকতে হবে। রান্না, বাজার ও পরিবেশনের জন্য জনবল থাকতে হবে।

আদেশে এসব বিষয় বিবেচনা করে যেসব শিক্ষা প্রতিষ্ঠান মিড-ডে-মিল চালু করতে আগ্রহী তার একটি তালিকা আগামী ১৫ কর্মদিবসের মধ্যে শিক্ষা অধিদফতরে পাঠাতে জেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়।

এ ব্যাপারে মাউশির পরিচালক (মাধ্যমিক) ড. অধ্যাপক আবদুল মান্নান বলেন, সারাদেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল) মিড-ডে মিল চালু করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুপুরে খাবারের ব্যবস্থা থাকলে শিখন-শেখানো কার্যক্রমে শিক্ষার্থীদের মনোযোগ থাকে। উপস্থিতিও ভালো থাকে। এসব বিবেচনায় প্রথমে আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠানে চালু করা হবে। তবে আমরা দেখতে চাচ্ছি সিঙ্গেল শিফটের কতটি প্রতিষ্ঠান আগ্রহ দেখায়। সিঙ্গেল শিফটের শিক্ষা প্রতিষ্ঠানে দুপুরের খাবার প্রয়োজন। যদি সম্ভব হয়, তাহলে পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠানে চালু করার ব্যবস্থা নেওয়া হবে।

ডিগ্রি ৩য় বর্ষের ব্যবহারিক পরীক্ষার ঘোষণা
  • ১৪ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৪ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬