বিশেষ বিবেচনায় পরীক্ষার সুযোগ পাবে ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীরা

০১ আগস্ট ২০১৯, ১১:৪০ PM

© লোগো

ডেঙ্গু আক্রান্ত হয়ে যদি কোনও শিক্ষার্থী স্কুলের পরীক্ষা দিতে না পারে, তাহলে পরে বিশেষ বিবেচনায় তার পরীক্ষা নিতে হবে। বৃহস্পতিবার দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের এ সংক্রান্ত নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. আবদুল মান্নানের সই করা আদেশে বলা হয়, কোনও শিক্ষার্থী গুরুতর রোগে আক্রান্ত হলে পরবর্তীতে শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরীণ (ত্রৈমাষিক, ষান্মাসিক ইত্যাদি) পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়। তেমনি ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীদের পরবর্তীতে বিশেষ বিবেচনায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। তবে শিক্ষার্থীর ডেঙ্গু কিংবা গুরুতর রোগে আক্রান্ত হয়েছে কিনা, তা অবশ্যই চিকিৎসা সনদের মাধ্যমে প্রমাণিত হতে হবে।

রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের ফল প্রকাশ, পাস ৪১.৯৩ শতাংশ
  • ০৬ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইস্পাহানী ইসলামিয়া হাসপাতালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৬ অক্টোবর ২০২৬
‎বিভাগীয় শহরে নয়, জাবিতেই হবে ভর্তি পরীক্ষা
  • ০৬ অক্টোবর ২০২৬
বাদ যায়নি নেতাদের স্ত্রী-কন্যা, একাকার বিএনপি-আওয়ামী লীগ-জা…
  • ০৬ অক্টোবর ২০২৬