মাউশির সাবেক দুই ডিজিকে হাইকোর্টে তলব

২৩ জুলাই ২০২৬, ০৮:২৮ AM
অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান ও অধ্যাপক বি এম আব্দুল হান্নান

অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান ও অধ্যাপক বি এম আব্দুল হান্নান © ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক দুই মহাপরিচালককে (ডিজি) হাইকোর্টে তলব করা হয়েছে। আদালতের আদেশ অমান্য করায় আগামী ১২ আগস্ট ওই দুই ডিজিকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আদালতে তলব করা দুই ডিজি হলেন অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান ও অধ্যাপক বি এম আব্দুল হান্নান। এদের মধ্যে অধ্যাপক হান্নান মাউশি ডিজির অতিরিক্ত দায়িত্বে ছিলেন।

আদালত অবমাননার এক আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী। পরে ডেপুটি অ্যাটর্নি জানালেন, মাদারীপুরের রাজৈর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মরিয়ম মুজাহিদা দায়িত্ব পালনরত অবস্থায় অন্য একজনকে আয়ন ব্যায়ন কর্মকর্তা নিয়োগ দেয় শিক্ষা অধিদপ্তর। অধ্যক্ষ মরিয়ম মুজাহিদা আদেশের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করেন।
যার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট শিক্ষা অধিদপ্তরের আদেশের ওপর স্থগিতাদেশ দেন। কিন্তু উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকার পরও শিক্ষা অধিদপ্তর এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। ফলে আদালত অবমাননার আবেদন করেন অধ্যক্ষ মরিয়ম মুজাহিদা। 

সেই আবেদনের শুনানি করে হাইকোর্ট মাউশির সাবেক দুই ডিজি অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান ও অধ্যাপক বি এম আব্দুল হান্নানকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিলেন।

নির্মাণের পরদিনই উঠে যাচ্ছে পিচ, কোটি টাকার সড়কে অনিয়মের অভ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
দেশে ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মধ্যে যে সমন্বয় দরকার, তা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই চুয়েটে যোগ দিতে চট্টগ্রামে ন…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় জানালেন উপাচার্য
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ও চট্টগ্রাম মহানগরে সর্বনিম্ন বাসভাড়া ১০ টাকা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, কোথায় কত বাড়ল দেখ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬