বিদ্যালয়ে মদ খেয়ে মাতলামি করা সেই প্রধান শিক্ষক বরখাস্ত

০৪ জুলাই ২০২৬, ০৪:২২ PM
মদ খেয়ে মাতলামি করা প্রধান শিক্ষক

মদ খেয়ে মাতলামি করা প্রধান শিক্ষক © সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে নিজ কক্ষে বসে প্রধান শিক্ষকের মদ্যপান ও মাতলামি করার ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় প্রধান শিক্ষক রুহুল আমিনকে বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে তার এমপিও স্থগিতের সিদ্ধান্তের কথাও উল্লেখ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শিক উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। 

ভিডিওটিতে দেখা যায়, প্রধান শিক্ষক নিজ কক্ষে চেয়ারে বসে মাতলামি করছেন। বিদ্যালয়ে তখন এইচএসসির ফাইনাল পরীক্ষা চলছিল। সংবাদ পেয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হন।

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে নিয়োগ, এসএসসি পাস থেকে আবেদন শ…
  • ০২ নভেম্বর ২০২৬
অক্টোবরে ৫১ জন ধর্ষণের শিকার, নির্যাতিত ২৪০: বাংলাদেশ মহিলা…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ০২ নভেম্বর ২০২৬
চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে মিলবে টানা তিন দিনের ছুটি
  • ০২ নভেম্বর ২০২৬
একাদশে তৃতীয় ধাপের ভর্তি শুরু আজ, চলবে ৩ নভেম্বর পর্যন্ত
  • ০২ নভেম্বর ২০২৬
সকালে কফির বদলে পান করতে পারেন ৭ পানীয়, মিলবে যেসব উপকার
  • ০২ নভেম্বর ২০২৬