মাধ্যমিকে বার্ষিক ও বৃত্তি পরীক্ষা নেওয়ার নির্দেশ, অনিয়মে শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ AM , আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ AM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

মাধ্যমিক পর্যায়ে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক, জুনিয়র বৃত্তি ও নির্বাচনী পরীক্ষা গ্রহণ ও সুষ্ঠুভাবে সম্পাদনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ সোমবার (১ ডিসেম্বর) অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। এটি অমান্য করলে ব্যবস্থা নেবে মাউশি।

সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যাণ্ড কলেজের মাধ্যমিক স্তরের বার্ষিক, নির্বাচনি ও  জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে। নবম গ্রেডে বেতন দেওয়াসহ কয়েকটি দাবিতে আজ সোমবার থেকে এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের কর্মবিরতিতে যাওয়ার কথা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপন মোতাবেক গত ২০ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হয়ে আগামী ৭ ডিসেম্বর (রবিবার) পর্যন্ত বার্ষিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে। ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত নির্বাচনী পরীক্ষা হবে। 

আরও পড়ুন: পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ সিনিয়রদের বিরুদ্ধে

আর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ২৯ অক্টোবরের চিঠি মোতাবেক আগামী ২৮ নভেম্বর (রবিবার) থেকে ৩১ ডিসেম্বর (বুধবার) পর্যন্ত জুনিয়র বৃত্তি পরীক্ষা দেশব্যাপী সব সরকারি ও বেসরকারি (নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক/স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তর) শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে অনুষ্ঠানের সময়সূচি নির্ধারিত আছে। 

এসব পরীক্ষা কার্যক্রম বিনা ব্যর্থতায় নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ পরীক্ষাসমূহ গ্রহণে শিক্ষক-কর্মকর্তার কোনও প্রকার শৈথিল্য বা অনিয়ম পরিলক্ষিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। সব আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে এ চিঠি পাঠানো হয়েছে।

রাস্তা নেই, পানিবন্দি চর আষাড়িয়াদহের আশ্রয়ণ প্রকল্পের ২০ পর…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩৬ ঘণ্টায় হুতিরা কীভাবে মোচা বন্দর ও পেরিম দ্বীপ দখল করল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শেষ হচ্ছে আজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদে নৌকাবাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের নতুন ডিন ড. আহসান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9