২৪২ শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত

১৯ মে ২০১৯, ১১:১১ AM

বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসার ২৪২ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। এদের মধ্যে স্কুল-কলেজের ১৪০ জন এবং মাদরাসার ১০২ জন শিক্ষক রয়েছেন। শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র সাংবদিকদের এ তথ্য নিশ্চিত করেছে।

শনিবার (১৮ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত কমিটির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয়। প্রতি বিজোড় মাসে এ সভা হয়। পদাধিকার বলে সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

জানা গেছে, স্কুল-কলেজের ১৪০ শিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলে ২৫ জন, চট্টগ্রাম ১০, কুমিল্লা ১০, ঢাকা ২৯, খুলনা ২৯, ময়মনসিংহ ৬, রাজশাহী ১২, রংপুর ৮ এবং সিলেট অঞ্চলে ১১ শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি।

এদিকে মাদরাসার ১০২ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলে ১৮ জন, চট্টগ্রাম ৬, কুমিল্লা ৯, ঢাকা ২০, খুলনা ৯, ময়মনসিংহ ১৩, রাজশাহী ৯, রংপুর ১৪ এবং সিলেট অঞ্চলে ৪ শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় এমপিভুক্ত পদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি, অভিজ্ঞতার উচ্চতর স্কেল, সহকারী অধ্যাপক পদের স্কেল, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড, বিএড বা কামিল স্কেল, সহকারী লাইব্রেরিয়ান পদের এমপিওসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের ফল প্রকাশ, পাস ৪১.৯৩ শতাংশ
  • ০৬ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইস্পাহানী ইসলামিয়া হাসপাতালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৬ অক্টোবর ২০২৬
‎বিভাগীয় শহরে নয়, জাবিতেই হবে ভর্তি পরীক্ষা
  • ০৬ অক্টোবর ২০২৬
বাদ যায়নি নেতাদের স্ত্রী-কন্যা, একাকার বিএনপি-আওয়ামী লীগ-জা…
  • ০৬ অক্টোবর ২০২৬