অনার্স-মাস্টার্স কলেজে ৭ জন করে শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন

০৪ নভেম্বর ২০২৫, ০২:৪৭ PM
মাউশি

মাউশি © সংগৃহীত

বেসরকারি অনার্স-মাস্টার্স কলেজের সাতজন করে শিক্ষককে এমপিওভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী কলেজে অনার্স পর্যায়ের প্রতিষ্ঠানের পাঁচজন এবং মাস্টার্স পর্যায়ের কলেজের সাতজন শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ সভা দুপুর আড়াইটায় শেষ হয়েছে।

সভায় উপস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সকল কলেজে উচ্চমাধ্যমিক এবং ডিগ্রি রয়েছে সেখানকার একজন করে শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন। এটি আগে থেকেই ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যে সকল কলেজে অনার্স-মাস্টার্স চালু রয়েছে সেখানকার সাতজন শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন। 

তিনি আরও বলেন, যে সকল প্রতিষ্ঠানে কেবেল অনার্স চালু রয়েছে সেখানকার পাঁচজন শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন। আর অনার্স চালু থাকা কলেজে যদি মাস্টার্সও চালু থাকে তাহলে অতিরিক্ত আরও দুইজন শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন।

ইন্টার্নশিপের সুযোগ এসিআই কোম্পানিতে, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১২ অক্টোবর ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব চায় দ…
  • ১২ অক্টোবর ২০২৬
জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬