এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবরের বেতনের জিও জারি

০৪ নভেম্বর ২০২৫, ০২:৩৩ PM , আপডেট: ০৪ নভেম্বর ২০২৫, ০৩:০১ PM
মাউশি

মাউশি © টিডিসি সম্পাদিত

এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীর অক্টোবর মাসের বেতনের সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। এ ধাপে মোট ৩ লাখ ৭৫ হাজার ৬৮৯ জন শিক্ষক- কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের ২ লাখ ৮৯ হাজার ২০৪ জন ও কলেজের রয়েছেন ৮৬ হাজার ৪৮৫ জন শিক্ষক-কর্মচারী। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় অনুমোদনের পর জিও জারি হলো।

গত রোববার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯ হাজার ৮২৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-১৭ হাজার ২০৩ ও কলেজ-২ হাজার ৬২২) মোট ৩ লাখ ৭৫ হাজার ৬৮৯ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী কর্মরত। ফলে অক্টোবর মাসের ১ম ধাপের বেতন-ভাতা ইএফটি বাবদ মোট ১ হাজার ৫৪ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ১৭০ টাকা হিসাব বিবরণী ইএমআইএস সেল থেকে পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে মূল বেতন, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বিশেষ সুবিধা।

তথ্যমতে, চলতি অক্টোবর মাসের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও বিল আগামী ২৭ অক্টোবরের মধ্যে অনলাইনে সাবমিট করার নির্দেশনা দেয়া হয়। বলা হয়, ইএমআইএস সেলে বিল সাবমিট করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের। শিক্ষক-কর্মচারীর এমপিওর টাকা ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

শ্রম মন্ত্রণালয়ে ১৫ পদে নিয়োগ, আবেদন করা যাবে এসএসসি পাসেও
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে যাবার আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
দেশে শিক্ষিত ১০০ তরুণের ৩৬ জনই বেকার, কমবে দক্ষদের চাকরির স…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
তিন মাসের মধ্যে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬