স্কুল-কলেজে অনুপস্থিত শিক্ষকদের তালিকা চেয়েছে মাউশি

০১ জুলাই ২০২৫, ০৬:৫০ PM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৭:০৭ PM
মাউশি লোগো

মাউশি লোগো © ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন কোনো দপ্তর বা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষক-কর্মচারী অনুমোদনহীনভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাদের তথ্য চেয়ে নির্দেশনা জারি করেছে মাউশি। মঙ্গলবার (১ জুলাই) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে অধিদপ্তর।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কোনো দপ্তর/সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কোনো শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ফৌজদারী অথবা অন্য কোনো মামলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার/হাজতবাস হলে এবং অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাদের যাবতীয় তথ্যাদি (গ্রেফতার ও কর্মস্থলে অনুপস্থিতির তারিখ উল্লেখসহ) তাৎক্ষণিকভাবে অত্র অধিদপ্তরে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

চিঠিটি মাউশির পরিচালক, সকল আঞ্চলিক কার্যালয়, এইচএসটিটিআই (সকল); অধ্যক্ষ, সরকারি কলেজ/সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (সকল);
উপপরিচালক, বিদ্যালয় ও পরিদর্শন শাখা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, (সকল অঞ্চল); জেলা শিক্ষা অফিসার (সকল জেলা); প্রধান শিক্ষক, সরকারি মাধ্যমিক বিদ্যালয় (সকল); উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার (সকল) কাছে পাঠানো হয়েছে।

এই নির্দেশনার ফলে শিক্ষকদের মধ্যে অননুমোদিত ভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার প্রবণতা হ্রাস পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬