সেই নাদিরা ইয়াসমিনকে এবার সা’দত কলেজে বদলি

০১ জুন ২০২৫, ০১:৩৮ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০১:০১ PM
সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন

সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন © সংগৃহীত

ধর্ম অবমাননার অভিযোগের পর ওএসডি হওয়া ও সাতক্ষীরা সরকারি কলেজে সংযুক্ত থাকা সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে আবারও বদলি করে এবার টাঙ্গাইলের সা’দত সরকারি কলেজে সংযুক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
 
আজ রবিবার (১ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। 

উপসচিব মাহবুব আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা নাদিরা ইয়াসমিনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতন ক্রমে ওএসডি হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে থেকে টাঙ্গাইলের সা’দত সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।’

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, নাদিরা ইয়াসমিনকে আগামী ৪ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় তাকে ওই দিন বিকেলেই তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে এবং পিডিএস (পোস্টিংয়ের অ্যান্ড ডিউটি সিস্টেম) মাধ্যমে অবমুক্ত ও যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

এর আগে, গত ২৫ মে ধর্ম অবমাননার অভিযোগের পর তাকে নরসিংদী সরকারি কলেজ থেকে ওএসডি করে সাতক্ষীরা সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই আবার নতুন আদেশে তাকে বদলি করা হলো।

অভিযোগ উঠেছে হেফাজতে ইসলামের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় প্রথমে তাকে ওএসডি করে। সংগঠনটির দাবি, নাদিরা ইয়াসমিন ইসলামবিরোধী বক্তব্য দিয়েছেন এবং কোরআনের আইনের বিরুদ্ধে মন্তব্য করেছেন। এ নিয়ে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়।

তবে এ ঘটনায় গত ২৪ মে দেশের ১৪৭ জন বিশিষ্ট নাগরিক এক যৌথ বিবৃতিতে নাদিরা ইয়াসমিনের পাশে দাঁড়ান। তারা নাদিরা ইয়াসমিনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এবং হুমকি দাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

দুই বছর পর্যন্ত কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9