নাদিরা ইয়াসমিনের বদলি আদেশ বাক্‌স্বাধীনতাকে অস্বীকারের উদাহরণ: মহিলা পরিষদ

২৮ মে ২০২৫, ০১:৪৬ AM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৫:৩০ PM
মহিলা পরিষদ

মহিলা পরিষদ © ফাইল ফটো

নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করার ঘটনাকে গণতান্ত্রিক দেশের জন্য নেতিবাচক উদাহরণ ও পশ্চাদপসরণ উল্লেখ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

মঙ্গলবার (২৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মহিলা পরিষদ বলেছে, এই শিক্ষককে বদলি করার মাধ্যমে নারীর বাক্‌স্বাধীনতাকে অস্বীকার এবং নারীকে নিজ অধিকার আদায়ের কথা বলার বিরুদ্ধে অদৃশ্য ভীতি প্রদর্শন করা হলো।

বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু। তারা সরকারের কাছে নাদিরা ইয়াসমিনের বদলি আদেশ স্থগিত করার আহ্বান জানান।

সাম্প্রতিক সময়ে অনলাইনে নারীর মানবাধিকার লঙ্ঘন, নারীকে হেনস্তা এবং নারীর প্রতি সহিংসতা বৃদ্ধির ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে মহিলা পরিষদ।

বিবৃতিতে মহিলা পরিষদ বলেছে, একটি উগ্র নারীবিদ্বেষী গোষ্ঠী নারীর স্বাধীন মতপ্রকাশে বাধা দিয়ে মব সহিংসতা করার অপচেষ্টায় ব্যস্ত। কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত নারীর সুরক্ষা এবং মর্যাদা রক্ষায় কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

বিবৃতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫–এর খসড়ায় নারী কোটা না রাখাকে আত্মঘাতী সিদ্ধান্ত বলেছে মহিলা পরিষদ। বিবৃতিতে বলা হয়, এ ধরনের সিদ্ধান্ত নারীর ক্ষমতায়ন এবং বিভিন্ন পেশাসহ সব কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণে বাধা হয়ে দাঁড়াবে।

সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতা বৃদ্ধির ঘটনায় উদ্বেগ গ্রকাশ করেছে মহিলা পরিষদ। নারীবিদ্বেষী গোষ্ঠীকে প্রতিহত করার আহ্বান জানিয়ে বিবৃতিতে মহিলা পরিষদ বলেছে, সরকারকে নারীর মানবাধিকার ও ন্যায্যতার বিষয়ে সংবেদনশীল হয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

 

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950