৪০ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, চান না অভিভাবকরা

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৫ PM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ছবি

আসন্ন রমজান, ঈদুল ফিতরসহ আরও কয়েকটি ছুটি মিলিয়ে ৪০ দিনের ছুটিতে যাচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। ইতোমধ্যে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির নোটিশ টানিয়ে দিয়েছে বলে জানা গেছে। তবে দীর্ঘদিনের এই ছুটি চান না অভিভাবকরা।

শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে দেখা গেছে, পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি আগামী ২ মার্চ থেকে শুরু হবে, শেষ হবে ৮ এপ্রিল। আর রমজান শুরু হবে ১ বা ২ মার্চ। ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ শুক্র ও শনিবারের ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সর্বশেষ ক্লাস হবে ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। সে হিসাবে টানা ৪০ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

৪০ দিনের ছুটির বিষয়টি নিশ্চিত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (মাধ্যমিক) মো. ইউনুছ ফারুকী বলেন, নানা ছুটি মিলিয়ে প্রায় ৪০ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী এ ছুটি থাকবে। এ ছুটি সরকারি, বেসরকারি সব পর্যায়ে স্কুলের জন্য প্রযোজ্য।

এদিকে এক টানা ৪০ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চান না অভিভাবকরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ফোরামের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমপক্ষে ২০ রমজান পর্যন্ত স্কুল-কলেজে শ্রেণি কার্যক্রম পরিচালনার অনুরোধ জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এখন পর্যন্ত অনেক স্কুলে সব পাঠ্য বই পায়নি, ক্লাস করাতে পারেনি এবং বার্ষিক খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করতে পারেনি। শিক্ষার্থীরা শিখন কাজে পিছিয়ে আছে এবং বিভিন্ন কারণে তাদের শিক্ষা কার্যক্রমে ও শিখনে ঘাটতি রয়ে গেছে। এ ছাড়া নিয়ম অনুযায়ী বিভিন্ন স্কুল-কলেজে শ্রেণিতে শিক্ষা ঘণ্টা বাস্তবায়িত হয় না। ঢাকা শহরে ২ শিফটের স্কুলে ৪ ঘণ্টার বেশি ক্লাস করানো হয় না। এর মধ্যে সাপ্তাহিক ছুটি ২ দিন। আগামী এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে।’

এতে আরও বলা হয়, ‘যে সব স্কুলে পরীক্ষার কেন্দ্র রয়েছে সেগুলো বন্ধ থাকবে। এছাড়া ক্লাসে না পড়ায়ে কতিপয় শিক্ষক নামধারী ব্যবসায়ী কোচিং বাণিজ্যের জন্য শিক্ষার্থীদের জিম্মি করে কোচিং করতে বাধ্য করেন। এগুলোর উত্তরণ দরকার। তাই সব কিছু বিবেচনায় নিয়ে রমজান মাসে কমপক্ষে ২০ রমজান পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চালু রাখার নির্দেশনা প্রত্যাশা করছি। পাশাপাশি পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় এবং ইবাদতে সহায়তার জন্য স্কুল-কলেজ-মাদ্রাসা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস অন-লাইনে করানোর ব্যবস্থাও নেয়া যেতে পারে।’

ট্যাগ: মাউশি
শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য অনুরোধ পেয়েছি: জয়সোয়াল
  • ১৭ জুলাই ২০২৬
বাংলাদেশে মেধাবী তরুণ-তরুণীর অভাব নেই, কিন্তু তাদের অল্প বয়…
  • ১৭ জুলাই ২০২৬
এসএসসি পরীক্ষার ফল ভবিষ্যতের কতটা পথ নির্ধারণ করে?
  • ১৭ জুলাই ২০২৬
জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভায় নেই ব্যানার, বক্তা যুবলীগ …
  • ১৭ জুলাই ২০২৬
২৭ বছর বেতনহীন, শিক্ষকরা এখন দর্জি-দিনমজুর— বন্ধের পথে প্রত…
  • ১৭ জুলাই ২০২৬
টাইমস হায়ার এশিয়া র‌্যাঙ্কিংয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে …
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence