অবশেষে জানুয়ারি মাসের বেতন নিয়ে সুখবর দিল মাউশি

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৬ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
মাউশি লোগো

মাউশি লোগো © ফাইল ফটো

অবশেষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষামন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আগামী সপ্তাহে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক-কর্মচারী বেতন পেতে পারেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মাউশির সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির ওই কর্মকর্তা জানান, ‘৩ লাখ ৪৮ হাজার শিক্ষক-কর্মচারীর বেতন ছাড়ের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখায় পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদনের পর তা চিফ অ্যাকাউন্টস অফিসারের কাছে পাঠানো হবে। এরপর শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতনের অর্থ ব্যাংকে পাঠানো হবে।'

ওই কর্মকর্তা আরও জানান, শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন আগামী সপ্তাহে হতে পারে। এছাড়া ‘চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর কিছু বেশি শিক্ষক-কর্মচারীর বেতন আজ ছাড় হতে পারে। চতুর্থ ধাপে শিক্ষকরা ডিসেম্বর মাসের বেতন পাবেন।'

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

ব্যাংকগুলোর মাধ্যমে বেতন-ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদনসহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের ১০ তারিখের পরও আগের মাসের বেতন-ভাতা জোটে।

এ পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর অধিক শিক্ষক-কর্মচারীকে বেতন দেওয়া হচ্ছে। 

ঢাকাসহ ৮ জেলায় ৫টার মধ্যে কালবৈশাখীর সতর্কবার্তা
  • ১০ মে ২০২৬
বিচারহীনতার ২৯৭ দিন: সাজিদ হত্যার বিচার চান ইবি শিক্ষার্থীরা
  • ১০ মে ২০২৬
এসএসসির পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ১০ মে ২০২৬
বিদ্যালয়ের ভবনে ফাটল, আতঙ্কে খোলা আকাশের নিচে পাঠদান
  • ১০ মে ২০২৬
মেহেরপুরে ট্রান্সফরমার চোর চক্রের সদস্য আটক
  • ১০ মে ২০২৬
ঢাবি মেডিকেল সেন্টারে গিয়ে দেখি কেউ নেই, ফুল দিতে গেছেন
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9