জানুয়ারি মাসের বেতন নিয়ে সবশেষ যা জানাল মাউশি 

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১১ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে হওয়ার সম্ভাবনা কম। আগামী সপ্তাহে শিক্ষক-কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন পেতে পারেন।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা জানান, ‘চলতি সপ্তাহে শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন হওয়ার সম্ভাবনা কম। আমাদের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা চলতি সপ্তাহে ঢাকার বাইরে থাকবেন। এর ফলে বেতন সংক্রান্ত কাজ করা সম্ভব নাও হতে পারে। তবে আমরা চেষ্টা করছি দ্রুত বেতন ছাড় করতে।’

শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন আগামী সপ্তাহে হতে পারে জানিয়ে ওই কর্মকর্তা আরও বলেন, ‘চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর কিছু বেশি শিক্ষক-কর্মচারীর বেতন চলতি সপ্তাহে ছাড় হতে পারে। এই শিক্ষকরা ডিসেম্বর মাসের বেতন পাবেন। এর বেশি আপাতত কোনো তথ্য জানানো সম্ভব নয়।’

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

ব্যাংকগুলোর মাধ্যমে বেতন-ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদনসহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের ১০ তারিখের পরও আগের মাসের বেতন-ভাতা জোটে।

এ পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর অধিক শিক্ষক-কর্মচারীকে বেতন দেওয়া হচ্ছে। 

ট্যাগ: এমপিও
মাদ্রাসাছাত্রকে অপহরণের দায়ে যুবকের ৫ বছর কারাদণ্ড
  • ১৩ আগস্ট ২০২৬
বাবার মৃত্যুর পর প্রথমবারের মতো মাঠে নামলেন মেসি
  • ১৩ আগস্ট ২০২৬
পে-স্কেল নিয়ে শেষ হলো সচিব কমিটির সভা, যেসব সিদ্ধান্ত আসল
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর নাম জানা যাবে আজ
  • ১৩ আগস্ট ২০২৬
হাসান মাহমুদের আগুনে বোলিং, সাজঘরে ফিরলেন হেডও
  • ১৩ আগস্ট ২০২৬
ঢাবি থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন নিয়ে শিক্ষার্থ…
  • ১৩ আগস্ট ২০২৬