মাউশি ডিজির পদত্যাগে আল্টিমেটাম শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:১০ PM
অধ্যাপক ড. এহতেসাম উল হক

অধ্যাপক ড. এহতেসাম উল হক © ফাইল ছবি

সদ্য পদায়ন পাওয়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. এহতেসাম উল হকের প্রত্যাহারের দাবিতে আল্টিমেটাম দিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। আগামীকাল বুধবারের মধ্যে ডিজি পদত্যাগ না করলে মাউশি ভবন ঘেরাও করা হবে বলেও জানা গেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান সংগঠনটির চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।

অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, মাউশির ডিজি পদে পদায়ন পাওয়া অধ্যাপক ড. এহতেসাম উল হক বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ অনুচর হিসেবে সর্ব মহলে পরিচিত। আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে আওয়ামী লীগের সুবিধাভোগী ও ছাত্র-জনতার বিক্ষোভের মুখে প্রত্যাহার হওয়া অধ্যক্ষ অধ্যাপক ড. এহতেসাম উল হককে মাউশির ডিজি পদ থেকে প্রত্যাহার করা না হলে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারী ঐক্যজোট শিক্ষা ভবন ঘেরাও করবে।

গত রোববার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. এহতেসাম উল হককে মাউশির মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়। বৃহস্পতিবার এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মাহবুব আলম।

৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬